ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মাধবপুরে অটোচালককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাইয়ের অভিযোগ

#

২৩ মে, ২০২৬,  12:05 PM

news image

মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জের মাধবপুরে এক অটোচালকের ওপর হামলা ও ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত ব্যক্তি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার পশ্চিম মাধবপুর এলাকার বাসিন্দা মোঃ সাইফুল ইসলাম (৫০) আল সিরাজ বেকারীর মালামাল অটোরিকশা (ভ্যানগাড়ি) যোগে বিভিন্ন স্থানে সরবরাহ করেন। গত শুক্র বার (২২ মে) রাত আনুমানিক ৮টার দিকে মালামাল সরবরাহ শেষে ফেরার পথে মাল্লা গোরস্থানের পাশের নির্জন সড়কে পৌঁছালে একই উপজেলার বুল্লা ইউনিয়নের মাল্লা গ্রামের বাসিন্দা কালন মিয়া (৩০) তার ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ভুক্তভোগীর দাবি, অভিযুক্ত তাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মেরে আহত করে। একপর্যায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করলে তার বাম কাঁধের নিচে, কনুইয়ের উপরে ও হাতের তালুতে গুরুতর জখম হয়। পরে তার কাছে থাকা বেকারীর মাল বিক্রির নগদ ১৫ হাজার টাকা ও একটি বাটন মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে বলা হয়েছে। এদিকে, হামলার পর স্থানীয় এক সিএনজি চালক আহত সাইফুল ইসলামকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার শরীরের বিভিন্ন স্থানে সেলাইসহ প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করেন। আহত সাইফুল ইসলাম অভিযোগ করেন, ঘটনার বিষয়ে থানায় মামলা বা অভিযোগ করলে তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে। চিকিৎসাধীন থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা বিলম্ব হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। এ ঘটনায় মাধবপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে জানা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম