ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

মাধবদী প্রেসক্লাবের সাংবাদিক সন্ত্রাসী হামলায় গুরুতর আহত

#

নিজস্ব প্রতিনিধি

১৭ মে, ২০২২,  2:58 PM

news image

ছবি : সংগৃহীত

দৈনিক মুক্ত খবরের নরসিংদী সদর উপজেলা প্রতিনিধি ও মাধবদী প্রেস ক্লাবের সদস্য এবং নরসিংদী সদর উপজেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক মো: মনিরুজ্জামান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়ে মাধবদী প্রাইম হাসপাতালে চিকিৎসাধিন রয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, সাংবাদিক মনিরুজ্জামান মনির প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (১৭ মে) ফজরের নামাজ শেষে সাইকেল নিয়ে শেখেরচর থেকে বেয়াম করতে বের হয়ে মাধবদী আসার পথে আনন্দী গাংপাড় এলাকায় পৌছা মাত্রই টাটাপাড়ার মৃত বাছেদ মিয়ার পুত্র সন্ত্রাসী স্বপন এর নেতৃত্বে মৃত রোসন আলীর পুত্র ইসমাইলসহ আরো কয়েকজন সন্ত্রাসী রাস্তায় আটকে প্রচন্ড মারধর শুরু করে।

সাংবাদিক মনিরের ডাক চিৎকারে আশেপাশের মিলের শ্রমিকরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। আরো জানা গেছে, মনিরের উপর সন্ত্রাসী হামলার পূর্বেও একটি পিকআপভ্যান ও মোশাররফ স্পিনিং মিলের একটি লেগুনা গাড়ীর ড্রাইভারকে আটকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয় এবং গাড়ী ভাংচুর করে। পরে সংবাদ পেয়ে মাধবদী প্রেস ক্লাবের সভাপতি আলহাজ্ব মো: জসিম উদ্দিন ভূইয়া (ভিপি জসিম)সহ সাংবাদিকরা ঘটনাস্থলে গিয়ে মনিরকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। স্বপন ও তার সহযোগীদের বিরুদ্ধে বিভিন্ন ছিনতাই, মাদক ব্যবসা, অপহরণ, জীম্মি করে টাকা আদায়ের বিভিন্ন অভিযোগ রয়েছে। স্বপন বাহিনীর অত্যাচারে ফুলতলা ও আনন্দী এলাকাবাসী অতিষ্ঠ হয়ে পড়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম