ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ পরিবর্তন বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা, ইউনিয়নে হবে ‘হেলথ হাব’: স্বাস্থ্যমন্ত্রী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর পদক্ষেপ: রিজভী বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি ডুবে যাচ্ছে ভারত, এবার ফারাক্কার সব গেইট খুলে দিতে চান বিহারের মুখ্যমন্ত্রী নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী সাতক্ষীরায় গণপূর্ত কর্মচারীদের অবস্থান কর্মসূচি নুসরাত হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড বহাল, ৪ জনের যাবজ্জীবন

মাদারীপুরে বাসচাপায় শিক্ষার্থী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জানুয়ারি, ২০২৬,  10:50 AM

news image

মাদারীপুরের রাজৈর উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় ওসমান (১৯) নামে এক মাদ্রাসাছাত্র নিহত হয়েছেন। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। নিহত ওসমান পটুয়াখালী জেলার রাঙ্গাবালী থানার উত্তরীপাড়া গ্রামের বিল্লাল হাওলাদারের ছেলে। তিনি টেকেরহাট শাহাবুদ্দিন আহমেদ মোল্লা কমপ্লেক্সের পেছনে মাছের আড়ৎ সংলগ্ন বায়তুল নূর ক্যাডেট মাদ্রাসার ছাত্র ছিলেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে ওসমান তার বন্ধু হাসিবুল (১৬)-কে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে টেকেরহাট থেকে রাজৈরের দিকে যাচ্ছিলেন। তারা রাজৈর বড়ব্রিজের ঢালে পৌঁছালে বিপরীত দিক থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিয়ে দ্রুত চলে যায়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ওসমানের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হন হাসিবুল। আহত হাসিবুল রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের ফুলতলা এলাকার এমদাদুল মোল্লার ছেলে। তিনি একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, মরদেহ উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। পরবর্তীতে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম