ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাদারীপুরে পরকীয়ার জেরে স্বামীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

#

০২ জুন, ২০২২,  9:55 PM

news image

মাদারীপুর প্রতিনিধি : পরকীয়ার জেরে স্বামীকে শ্বশুরবাড়ি ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রী ও তার বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (৩১ মে) রাত ১১টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের করদী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুহুল তালুকদার (২৬) একই ইউনিয়নের ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে। স্বজনরা জানায়, ৮ বছর আগে প্রেমের সম্পর্কের জের ধরে সদর উপজেলার ছয়না গ্রামের সাহেদ তালুকদারের ছেলে রুহুল তালুকদারের সঙ্গে বিয়ে হয় করদী গ্রামের আনিচ শিকদারের মেয়ে পাখি আক্তারের। বিয়ের পরপরই পাখি মোবাইল ফোনের মাধ্যমে পরকীয়ায় জড়িয়ে পড়ে।

এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার মীমাংসার চেষ্টা করা হলেও ব্যর্থ হন মাদবররা। মাস খানেক আগে স্বামীর সঙ্গে ঝগড়া করে বাবার বাড়ি চলে যান পাখি। সবশেষ মঙ্গলবার (৩১ মে) রাতে মোবাইল ফোনে রুহুলকে তার শ্বশুরবাড়ি ডেকে নেয়া হয়। পরে শ্বাসরোধে  হত্যার অভিযোগ ওঠে পাখি ও তার বাবার বাড়ির লোকজনের বিরুদ্ধে। এটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে মরদেহ হাসপাতালে ফেলে পালিয়ে যায় অভিযুক্ত সবাই। এই ঘটনায় অভিযুক্তদের কঠোর শাস্তি দাবি করেছেন রুহুলের স্বজন ও এলাকাবাসী। নিহত রুহুল তালুকদারের ভাগনে সোহরাব তালুকদার বলেন, আমার মামাকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। ঘটনার পর সবাই পালিয়েছে। অথচ, তারা আমাদের বলছে, এটি আত্মহত্যার ঘটনা। ডেকে নিয়ে আমার মামাকে হত্যা করেছে। আমরা এ ঘটনার বিচার চাই। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন চৌধুরী বলেন, নিহত রুহুলের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম