ঢাকা ১১ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
হাম পরিস্থিতি মোকাবিলায় কাজ করছে সরকার : স্বাস্থ্য সচিব চাঁদাবাজদের তালিকা করছে র‍্যাব আগামী বাজেটে কারিগরি শিক্ষাকে গুরুত্ব দেওয়া হবে: শিক্ষামন্ত্রী বিএনপির মনোনয়ন ফরম নিলেন সেই সিঁথি পহেলা বৈশাখে ৫ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হবে ঢাকায় রেশম গোটা দেশের সম্পদ, আমাদের ঐতিহ্য: পাট প্রতিমন্ত্রী মার্চে সড়কে ঝরল ৫৩২ প্রাণ নিউজিল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

মাদারীপুরে দুই নারীর রহস্যজনক মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৫ অক্টোবর, ২০২৩,  10:54 AM

news image

মাদারীপুরে কলেজ রোড এলাকায় দুই নারীর রহস্যজনক মৃত্যু হয়েছে। অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আরও দুইজন। শনিবার (১৪ অক্টোবর) দিবাগত রাতে মাদারীপুর পৌরসভার ৩নং ওয়ার্ডের কলেজ রোড এলাকায় লুৎফর রহমান মোল্লা বাসার ৪ তলায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুইজন সম্পর্কে বান্ধবী। মৃত সাগরিকা শহরের উকিলপাড়া এলাকার কেএইচ শাকিল আহম্মেদের মেয়ে। পুলিশ ও স্থানীয়রা জানায়, রাতে হঠাৎ চিৎকার চেচামেচি শুনে রুমে ছুটে যান বাসার কেয়ারটেকার হেলাল সরদার। পরে ফ্লোরে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন সাগরিকা আহম্মেদ নামে ওই নারীকে। এছাড়া অসুস্থ অবস্থায় আরও তিনজনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক আরো একজনকে মৃত ঘোষণা করেন। তবে কি কারণে তারা মারা গেছেন এখনো বিষয়টি পরিস্কার করা সম্ভব হয়নি প্রশাসনের পক্ষ থেকে। এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে, গত পহেলা অক্টোবর মা, মেয়ে ও মামা তিনজন ওই বাসায় ভাড়া ওঠেন। শনিবার রাতে বাসায় আসে অপরিচিত আরও ৩-৪ জন নারী। পরে ঘটে এই ঘটনা। এরপর অপরিচিতদের আর কোনও হদিস পাওয়া যাচ্ছে না। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম