ঢাকা ৩১ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বামনায় ক্রীড়া সংস্থা কর্তৃক উপজেলাব্যাপী ক্রীড়া সামগ্রী বিতরণ সাতক্ষীরায় ডিসি কাপ ফুটবলের চ্যাম্পিয়ন আশাশুনি স্টুডেন্ট ভিসা সহজ করা হয়েছে: শিক্ষামন্ত্রী হাম উপসর্গে আরও ৪ মৃত্যু এনবিআরে বড় রদবদল ঢাকার প্রধান সড়কে নিষিদ্ধ হচ্ছে ব্যাটারিচালিত রিকশা দেশের প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য মজুদ আছে: খাদ্যমন্ত্রী বগুড়ার সাতমাথায় ড্রেন সংস্কারের সময় থ্রি-নট-থ্রি রাইফেলের শতাধিক গুলি উদ্ধার ফ্যামিলি কার্ড বিতরণে ত্রুটি মাত্র ১.২ শতাংশ: পরিকল্পনামন্ত্রী স্বাধীন বাংলাদেশে আর কোনো আয়নাঘর থাকবে না : রাষ্ট্রপতি

মাদারীপুরে দুই গ্রুপের সমর্থকদের সংঘর্ষ, যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৬ মার্চ, ২০২২,  4:32 PM

news image

মাদারীপুরে ইউপি নির্বাচনে জয়ী ও পরাজিত মেম্বার প্রার্থীর সমর্থকদের সংঘর্ষে কাওসার দর্জি (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় হাতবোমা বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর করা হয়েছে বেশ কয়েকটি বসতঘর। শনিবার রাত ৮টার দিকে সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের ঝিকরহাটি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাওসার একই এলাকার ইদ্রিস দর্জির ছেলে। জানা যায়, গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় মাদারীপুরের ঘটমাঝি ইউনিয়ন পরিষদ নির্বাচন। এই নির্বাচনে ২নং ওয়ার্ড থেকে ইউপি সদস্য পদে নির্বাচনে অংশ নিয়ে ইকবাল দর্জি জয়ী হন। আব্দুল আলিম দর্জি পরাজিত হলে নির্বাচনের পর থেকে তাদের মধ্যে বিরোধ শুরু হয়। এরই জেরে শনিবার রাত ৮টার দিকে ঝিকরহাটি এলাকায় পরাজিত মেম্বার প্রার্থী আব্দুল আলিম দর্জি তার লোকজন নিয়ে ইকবাল দর্জির সমর্থকদের ওপর হামলা চালায় বলে অভিযোগ ক্ষতিগ্রস্তদের।

পরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে বেশ কয়েকটি বসতঘর ভাঙচুর করা হয়। সংঘর্ষে আহত হন অন্তত আটজন। তাদের উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করা হলে কাওসার দর্জি নামে এক যুবক চিকিৎসাধীন মারা যান। মাদারীপুর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম জানান, অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই কাওসারের মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করার অল্প কিছু সময় পর মারা যান তিনি। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মাদারীপুর সদর মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত কাওসার, ইকবাল দর্জির সমর্থক ছিলেন। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। তবে এ ব্যাপারে জয়ী ও পরাজিত ইউপি সদস্য কারই বক্তব্য পাওয়া যায়নি। মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তা বন্ধ পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম