ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় সাংবাদিকদের মাল্টিমিডিয়া, ফ্যাক্ট-চেক ও এআই বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ শুরু একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে

মাদারবাড়িতে জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিনিধি

০৮ জুন, ২০২২,  10:30 AM

news image

চট্টগ্রামের পূর্ব মাদারবাড়ি এলাকার জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে। বুধবার (৮ জুন) ভোরে ফায়ার সার্ভিস আগুন লাগার সংবাদ পায়। এরপর ৬টি ইউনিটের চেষ্টায় সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এতে পুড়ে যায় ছোট ছোট পাঁচটি জুতার কারখানা ছাড়াও একটি ডিপার্টমেন্টাল স্টোর। তাতে ক্ষয়ক্ষতির পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ৩০ লাখ টাকা। ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে তাদের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। আগুন কিছুটা বেশি হলেও, পাশে একটি পুকুর থেকে সহজে পানি পাওয়ায় দেড় ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় তারা। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম