ঢাকা ২৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে বাজারে স্বর্ণের দামে পতন আঞ্চলিক স্থিতিশীলতায় পাকিস্তানের ভূমিকায় প্রশংসা মার্কিন আইনপ্রণেতাদের টেকনাফে এক লাখ ইয়াবাসহ প্রাইভেটকার চালক আটক ১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক রাতে চার দিন এক টিউবে চলবে কর্ণফুলী টানেলের যান চলাচল ছয় মাসে দেশে ৮৬ শিশু হত্যা, যৌন নির্যাতনের শিকার ৩৩৬ জন ইরানের সঙ্গে চুক্তির আশাবাদ ট্রাম্পের, ব্যর্থ হলে ফের হামলার হুঁশিয়ারি নুসরাত হত্যা : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির ডেথ রেফারেন্স ও আপিল শুনানি আজ ভারতে 'তেলাপোকা'র পর এবার 'কাঁকড়া' আন্দোলন বঙ্গোপসাগরে ভেসে আসা দুই শ্রীলঙ্কান জেলে সেফ হোমে, পাঠানো হচ্ছে ঢাকায়

মাদক মামলায়ও জামিন পেলেন সম্রাট

#

নিজস্ব প্রতিবেদক

১১ এপ্রিল, ২০২২,  2:18 PM

news image

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় জামিন পেয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাবেক সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সোমবার ঢাকা সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক তেহসিন ইফতেখার তাকে জামিনের আদেশ দেন। রাজধানীর রমনা থানায় ওই মামলাটি করা হয়। সম্রাটের বিরুদ্ধে করা চার মামলার মধ্যে তিন মামলায় জামিন হয়েছে। এদিকে আগের দিন রবিবার (১০ এপ্রিল) ঢাকা অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত অর্থপাচার মামলায় ও ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক অস্ত্র মামলায় তাকে জামিনের আদেশ দেন। সোমবার (১১ এপ্রিল) ঢাকার সপ্তম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার শুনানি শেষে দশ হাজার টাকা মুচলেখায় তার জামিন মঞ্জুর করেন। রাষ্ট্রপক্ষের কৌশলি মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। দুদকের করা মামলায় সম্রাট গ্রেফতার থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না। বুধবার (১৩ এপ্রিল) সম্রাটের উপস্থিতিতে এ মামলার জামিন শুনানির জন্য দিন ধার্য রয়েছে। ২০১৯ সালের ৬ অক্টোবর কুমিল্লার চৌদ্দগ্রামের আলকরা ইউনিয়নের কুঞ্জুশ্রীপুর গ্রামে আত্মগোপনে থাকা সম্রাট ও আরমানকে গ্রেফতার করে র‍্যাব। পরে ঢাকায় এনে তাদের করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম