ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে হবে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন: প্রধানমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৮ মার্চ, ২০২২,  12:03 PM

news image

মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘দেশে কোন দিক দিয়ে মাদক প্রবেশ করে তা চিহ্নিত করা হয়েছে। মাদক চোরাচালান বন্ধে কক্সবাজারে পূর্ণাঙ্গ ব্যাটালিয়ন প্রতিষ্ঠা করা হচ্ছে৷’ র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সোমবার (২৮ মার্চ) ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এসময় অপরাধ দমনে র‌্যাবের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনসহ অপরাধ দমন করে জননিরাপত্তা নিশ্চিত করছে র‌্যাব। মাদক নির্মূলেও এই বাহিনীর অনেক ভূমিকা। র‌্যাবের ওপর দেওয়া মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যে আমেরিকা আমাদের র‌্যাবের ওপর বিনা কারণে নিষেধাজ্ঞা দিয়েছে, তারা তাদের দেশে বিনা কারণে মানুষ মারলে বিচার করে না৷ কিন্তু বিনা কারণে দেশের কোনো মানুষ হত্যা করলে কিংবা অপরাধে জড়ালে বাংলাদেশ তার বিচার করে৷ যা অন্যদেশ করে না৷ খুব সম্ভবত র‌্যাবের সাফল্যে দুঃখ পেয়েই, তারা এমন নিষেধাজ্ঞা দিয়েছে কি না, যা অত্যন্ত দুঃখজনক৷ তিনি বলেন, অপরাধীদের তারা (যুক্তরাষ্ট্র) স্থান দেয় তাদের দেশে৷ আর বিনা অপরাধে তারাই র‌্যাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়৷ তাদের বিষয়ে কিইবা বলার আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম