ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার তারেক রহমানের সঙ্গে কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ গ্রেপ্তারের একদিন পর কারাগারে যুবলীগ নেতার মৃত্যু শীর্ষ সন্ত্রাসী ‘টাইগার সোহেল’ গ্রেপ্তার দেশে স্বর্ণের দামে বড় ধস যে কারণে নিয়ন্ত্রণে আসছে না হাম শিক্ষার্থী নকল করলে প্রতিষ্ঠানপ্রধানের বিরুদ্ধে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী চীনের দালিয়ান থেকে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী

মাদকবিরোধী অভিযানে ২৫ জন গ্রেফতার

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জুলাই, ২০২৪,  11:24 AM

news image

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ ২৫ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ বিভাগ। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৩৭৮ পিস ইয়াবা, ৩৬০ গ্রাম হেরোইন, ২ কেজি ৯৫০ গ্রাম গাঁজা, ২০ লিটার দেশি মদ ও ৭১ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে রবিবার সকাল ছয়টা থেকে আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯টি মামলা রুজু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম