ঢাকা ০৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও ১১ শিশুর মৃত্যু তামিমকে সভাপতি করে বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ অন্তর্বর্তী সরকারের সময় স্বাস্থ্যখাতে আরও অবনতি হয়েছে: রিজভী ‘আল্টিমেটাম রাজপথে দেওয়া যায়, সংসদে নয়’ সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন বুলবুল অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে: ডা. জাহেদ অ্যাপের মাধ্যমে কিনতে হবে জ্বালানি "আব্দুর রউফ চৌধুরী সাহিত্য পদক-২০২৬ প্রদান"

মাথায় ইট পড়ে মারা গেলেন নারী ব্যাংক কর্মকর্তা

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২৪,  2:16 PM

news image

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় নির্মাণাধীন ভবনের ইট পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় মালিবাগের মৌচাক মার্কেট এলাকার শান্তিনগর সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন রেস্টুরেন্টের পাশে এই ঘটনা ঘটে। নিহতের নাম দিপু সানা (৩৭)। তিনি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক (এডি) হিসেবে কর্মরত ছিলেন। রমনা থানার উপপরিদর্শক (এসআই) আমেনা খানম বলেন, অফিস শেষে নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে ফুটপাত দিয়ে যাওয়ার সময় ওপর থেকে মাথায় ইট পড়ে মারা যান দিপু সানা। খবর পেয়ে রাত সাড়ে ১০টার দিকে সিরাজুল ইসলাম মেডিকেল থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে। নিহতের চাচা স্বপন কুমার সানা বলেন, গতকাল সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দিপু সানা অফিস থেকে বাসায় ফিরছিলেন। এ সময় নির্মাণাধীন ভবনের ওপর থেকে মাথায় ইট পড়ে গুরুতর আহত হযন। সেখান থেকে স্থানীয় মৌচাক সিরাজুল ইসলাম মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে রমনা থানা-পুলিশকে খবর দিলে সেখান থেকে তাঁর লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। দিপু সানা খুলনা পাইকগাছা উপজেলার সোলাদানা গ্রামের তপন কুমার সানার মেয়ে। তাঁর স্বামীর নাম তরুণ কুমার বিশ্বাস। তাঁদের গ্রামের বাড়ি খুলনা তেরখাদা শ্রীপুর গ্রামে। বর্তমানে ৬৫৪ মগবাজার গাবতলা এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি। তরুণ কুমার একটি প্রাইভেট কোম্পানিতে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত। ঋষি রাজ নামে তাঁদের তিন বছরে একটি সন্তান রয়েছে। ২০১৭ সালে দিপু সানা বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন। তিনি বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখায় কর্মরত ছিলেন। দিপু সানা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজ বিজ্ঞানে অনার্স ও মাস্টার্স শেষ করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম