ঢাকা ১৬ মে, ২০২৬
সংবাদ শিরোনাম
অর্থনীতি ঋণাত্মক অবস্থায়, ঘুরে দাঁড়াতে লাগবে অন্তত ২ বছর: অর্থমন্ত্রী ফারাক্কা ব্যারাজের বিরূপ প্রভাব শুধু বাংলাদেশে নয়, ভারতেও পড়ছে: রিজভী স্মার্টফোন মানুষের সাধের মধ্যে আনতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা কুমিল্লাকে বিভাগ করা জনগণের দাবি হলে বাস্তবায়ন হবে: তারেক রহমান ধামরাইয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৫ বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি, দলগুলোর বেস ক্যাম্পে ব্যস্ততা রোববার রাত থেকে ১৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় কুমিল্লায় পথসভায় প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ৭ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা আরও ৪৫ দিন বাড়ল ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতির মেয়াদ

মাথাপিছু আয় বেড়ে ২৮২৪ মার্কিন ডলার: মন্ত্রিপরিষদসচিব

#

নিজস্ব প্রতিবেদক

১৪ নভেম্বর, ২০২২,  2:25 PM

news image

বাংলাদেশে মাথাপিছু আয় এখন দুই হাজার ৮২৪ মার্কিন ডলার বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। মন্ত্রিসভার বৈঠক শেষে আজ সোমবার সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। এর আগে গত ১০ মে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান দেশের মানুষের মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার বা দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা হয়েছে বলে জানিয়েছিলেন। শেরেবাংলানগরে একনেক সভা শেষে এ তথ্য জানিয়েছিলেন তিনি। পরিকল্পনামন্ত্রী সে সময় বলেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) হিসাব অনুযায়ী ২০২১-২২ অর্থবছরের সাময়িক (মার্চ পর্যন্ত) হিসাবে মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৮২৪ মার্কিন ডলার বা দুই লাখ ৪১ হাজার ৪৭০ টাকা। গত বছরের শেষে যা ছিল দুই হাজার ৫৯১ মার্কিন ডলার বা দুই লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা। তিনি তখন জানান, চলতি (২০২১-২২) অর্থবছরে জিডিপি প্রবৃদ্ধি হয়েছে ৭ দশমিক ২৫ শতাংশ। গত অর্থবছরে (২০২০-২১) যা ছিল ৬ দশমিক ৯৪ শতাংশ। জিডিপির মোট আকার ৪৬৫ বিলিয়ন মার্কিন ডলার বলেও তখন জানান এম এ মান্নান। তিনি জানান, ২০২১-২২ অর্থবছরে সাময়িক হিসাবে কৃষি খাতে শতকরা ২ দশমিক ২০ শতাংশ, শস্য উপখাতে ১ দশমিক ৬ শতাংশ, পশুপালন উপখাতে ৩ দশমিক ১০ শতাংশ, বন উপখাতে ৫ দশমিক ৮ শতাংশ এবং মৎস্য খাতে ২ দশমিক ৮ শতাংশ প্রবৃদ্ধি প্রাক্কলন করা হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম