ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

মাত্র ১০ টাকার জন্য শিশুকে জবাই করে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

১৩ ফেব্রুয়ারি, ২০২২,  3:32 PM

news image

ছবি : সংগৃহীত
মাত্র ১০ টাকার জন্য ইয়ামিন হোসেন (৯) নামে এক শিশুকে জবাই করেছে প্রতিবেশী জাহিদ হাসান (১৮)। শনিবার দুপুরে দামুড়হুদা উপজেলার কানাইডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ইয়ামিন হোসেন কানাইডাঙ্গা গ্রামের সেলিম রেজার ছেলে এবং কানাইডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল। দামুড়হুদা থানার এসআই আব্দুর রহমান জানান, শনিবার বেলা তিনটার দিকে কানাইডাঙ্গা গ্রামের একটি আমবাগানে ইয়ামিন হোসেনের লাশ পাওয়া যায়। এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে তিনি বলেন,

প্রাথমিকভাবে জানতে পেরেছি গ্রামের আশাদুল ইসলামের ছেলে জাহিদ হাসান ইয়ামিনকে ৩০ টাকা দিয়ে মুড়ি কিনতে দোকানে পাঠায়। ইয়ামিন ২০ টাকার মুড়ি কেনে এবং বাকি ১০ টাকা সে নিজে কিছু কিনে খায়। জাহিদ হাসান ইয়ামিনের কাছে ১০ টাকা ফেরত চাইলে ইয়ামিন দিতে পারেনি। জাহিদ এতে ক্ষিপ্ত হয়ে ইয়ামিনকে মারধর শুরু করে। খবর পেয়ে বাড়ির লোকজন ঘটনাস্থলে গিয়ে আমবাগানের ভেতর মৃত অবস্থায় ইয়ামিনকে পায়। তার গলায় ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া ছিল। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত রক্তক্ষরণে মারা গেছে ইয়ামিন। ময়নাতদন্তের জন্য লাশ চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম