ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়লো স্যামসনের

#

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল, ২০২৫,  10:48 AM

news image

চোট কাটিয়ে উঠতে না পারায় মাঠে ফেরার অপেক্ষা আরও বেড়েছে সাঞ্জু স্যামসনের। পরের ম্যাচেও অধিনায়ককে পাবে না রাজস্থান রয়্যালস। আগামী বৃহস্পতিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে রাজস্থান। ম্যাচটি খেলতে সোমবার (২১ এপ্রিল) বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় আইপিএলের প্রথম আসরের চ্যাম্পিয়নরা। দলের সঙ্গে যাননি স্যামসন। রাজস্থান বিবৃতি দিয়ে জানিয়েছে, তলপেটের চোট থেকে এখনও সেরে উঠতে পারেননি স্যামসন। জয়পুরেই পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে যাবেন তিনি। একারণে বেঙ্গালুরু ম্যাচের জন্য তাকে বিবেচনায় নেওয়া হয়নি। স্যামসনের মাঠে ফেরার সম্ভাব্য সময় নিয়ে কিছুই জানায়নি রাজস্থান। এর আগে, গত বুধবার দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ব্যাটিংয়ের সময় এই চোট পান স্যামসন। রান তাড়ায় ৩১ রান করে ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়েন তিনি। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের বিপক্ষে পরের ম্যাচে খেলতে পারেননি এই কিপার-ব্যাটসম্যান। তার অনুপস্থিতিতে রাজস্থানকে নেতৃত্ব দেন রিয়ান পারাগ। লক্ষ্ণৌ ম্যাচে স্যামসন না খেলায় সুযোগ পান বৈভাব সুরিয়াভানশি। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেকের ইতিহাস গড়েন তিনি। সেদিন তার বয়স ছিল ১৪ বছর ২৩ দিন। অভিষেক ম্যাচের প্রথম বলেই চোখধাঁধানো শটে ছক্কা মেরে সুরিয়াভানশি আলোড়ন ফেলে দেন। ৩ ছক্কা ও ২ চারে সেদিন ২০ বলে ৩৪ রান করেন বাঁহাতি এই তরুণ। স্যামসন ছিটকে পড়ায় বেঙ্গালুরুর বিপক্ষেও তার খেলার সম্ভাবনা এখন উজ্জ্বল। আইপিএলের চলতি আসরে এখন পর্যন্ত আট ম্যাচে কেবল দুইটি জিততে পেরেছে রাজস্থান। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান অষ্টম।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম