ঢাকা ২৩ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
একযোগে ১৭ ডেপুটি ও সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ সালমান শাহর মরদেহ উত্তোলনের আদেশ বাতিল ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত রাজধানীর বিভিন্ন স্থানে বিজিবি মোতায়ন নীতিসহায়তা বাড়লে রফতানি আয় দেড়শ বিলিয়ন ডলার ছাড়াতে পারে: বাণিজ্যমন্ত্রী বিআইডব্লিউটিএ পরিচালক আরিফ উদ্দিনকে সাময়িক বরখাস্ত পবিত্র আশুরা ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা ডিএমপির আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সে সিদ্ধান্ত দেবে ট্র্যাইব্যুনাল: ডা. জাহেদ তেলের দামের ভবিষ্যৎ এখন চীনের হাতে বৃষ্টি ও উজানের ঢলে দেশের বিভিন্ন এলাকায় বেড়েছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

মাঠে নামার আগেই ছিটকে গেলেন নেইমার

#

স্পোর্টস ডেস্ক

১৫ মার্চ, ২০২৫,  11:10 AM

news image

বিশ্বকাপের বাছাইপর্বে চলতি মাসেই কলম্বিয়া ও আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ খেলবে ব্রাজিল। আসন্ন এই দুই ম্যাচের স্কোয়াডেও ছিলেন নেইমার। তাকে ঘিরেই পরিকল্পনা সাজিয়েছিল দল। তবে শেষ মুহূর্তে এসে চোটের কারণে দল থেকে ছিটকে গেলেন এই ফড়োয়ার্ড। নেইমারের পরিবর্তে দলে ডাকা হয়েছে এনদ্রিককে। সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে ব্রাজিলের হয়ে ম্যাচ খেলেছেন নেইমার। সেবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ার পর এক বছরের বেশি সময় তিনি মাঠের বাইরে ছিলেন। তবে সম্প্রতি সেই চোট কাটিয়ে ক্লাব ফুটবল দিয়ে মাঠেও ফেরেন। আল হিলাল থেকে সান্তোসে ফিরে একাধিক ম্যাচও খেলেন নেইমার। ব্রাজিলের ফুটবল লিগে ৭টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল পায়ে ছন্দেই ছিলেন এই তারকা ফরোয়ার্ড। লিগে ৩টি করে গোল ও অ্যাসিস্ট করেছেন। নিজেকে খুঁজে পাওয়ার এই মিশনেই যেন আবার আধারে হারালেন নেইমার! গত ২ মার্চ ব্রাগান্তিনোর বিপক্ষে খেলতে নেমেছিলেন নেইমার। সান্তোসের হয়ে ওই ম্যাচে পেশিতে চোট পান তিনি। তাতে আবারও ছিটকে গেলেন। অন্তত আসন্ন দুই ম্যাচে পাওয়া যাচ্ছে না নেইমারকে, এ খবর নিশ্চিত করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)। সিবিএফের বিবৃতিতে কোচ দরিভাল জুনিয়র বলেছেন, ‘দল ঘোষণার পর ব্রাজিল জাতীয় দলের মেডিকেল বিভাগ আমাদের সব খেলোয়াড়, বিশেষ করে ফ্লামেঙ্গোর দানিলো, সান্তোসের নেইমার ও ম্যানচেস্টার সিটির এদেরসনের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর জানাচ্ছিল। মূল্যায়ন শেষে তাদের বদলে লুকাস পেরি, অ্যালেক্স সান্দ্রো এবং এনদ্রিককে দলে ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম