ঢাকা ২১ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
বগুড়ায় গ্রেপ্তার হিরো আলম সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করা মন্ত্রণালয়ের দায়িত্ব: তথ্যমন্ত্রী আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের আস্থা অর্জন করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের চিঠি ‘মেরুদণ্ড সোজা রেখে’ সব দেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নিতে চায় সরকার: শামা ওবায়েদ কক্সবাজারে মেসুত ওজিল, সঙ্গে এরদোয়ানের ছেলে বিলাল দুর্নীতি বা তদবির বাণিজ্য সহ্য করা হবে না: শিক্ষামন্ত্রী রমজানেই চালু হচ্ছে ফ্যামিলি কার্ড: আবদুল আউয়াল মিন্টু দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ছাতক শিক্ষা নিয়ে রাজনীতি করবে না এই সরকার: ববি হাজ্জাজ

মাটিরাঙ্গায় ১১৯ বছরের সুফিয়া পায়নি কোনো সরকারি সুযোগ-সুবিধা

#

নিজস্ব প্রতিনিধি

০৮ মে, ২০২২,  4:23 PM

news image

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি ইউনিয়নের অন্তর্গত কুমিল্লা টিলা গ্রামে বসবাস রত অসহায় এক পরিবার প্রধান বয়স ১১৯ বছরের নাম সুফিয়া বেগম। স্বামী মৃত- মহরম আলী  স্বামী অনেক আগেই মারা গেছেন। সম্পত্তি বলতে একমাত্র রেখে গেছেন ছনের একটি কুঁড়েঘর । সেই কুঁড়েঘরেই দীর্ঘদিন ধরে বসত করছেন এই বৃদ্ধা মহিলাটি। পাশে আছেন তার একটি মাত্র মেয়ে, রোদ বৃষ্টি ঝড়ে মা-মেয়ে দুজনেই খোলা আকাশের দিকে তাকিয়ে সৃষ্টিকর্তার নিকট ফরিয়াদ করা ছাড়া কোন উপায় থাকেনা তাদের। কখন আল্লাহ তাদের সুন্দর একটি থাকার ব্যবস্থা করে দিবেন ? কখন তাদের অসহায়ত্বের দুঃখ দূর করবেন প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। কি সেই অজ পাড়া গাঁয়ের অসহায় বৃদ্ধা মহিলার করুণ কান্না কি শুনতে পাবেন তিনি। বিভিন্ন কথা বলতেই বলে ফেললেন সুফিয়ার মেয়ে, তিনি এই প্রতিনিধিকে আরো বলেন আমি যখন যা পাই তাই করি। দিনমজুরি করে আমরা আমাদের সংসার চালাই। সরকারি কোনো সুযোগ-সুবিধার মুখ আমরা দেখিনা । গরিবের জন্য ঘর আসলেও সেই ঘর পাচ্ছে পয়সাওয়ালা নেতাদের লোক আত্মীয়স্বজন তারা। আমাদের টাকা পয়সা ও নাই, তাই আমরা ঘর পাইনা । তার নিকট এই প্রতিনিধির এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন ১১৯ বছর বয়স হয়েছে কিন্তু টিভিতে দেখি দেশে  সকল বয়স্ক বেক্তিরা বয়স্ক ভাতা পাচ্ছেন। কিন্তূ সে ভাতা থেকে ও বঞ্চিত সুফিয়া বেগম। কেন পাচ্ছে না জানতে চাইলে তিনি বলেন আমি অনেকবার স্থানীয় মেম্বার জনপ্রতিনিধির নিকট গিয়েছি তারা আমাদের কথা শুনেন না যদিও বা শুনেন পরে আশিয়েন বলে বিদায় করে দেয়। সুশীল সমাজ মনে করেন অসহায় সুফিয়া বেগম জেলাপ্রশাসক, জেলা পরিষদের চেয়ারম্যান, সংসদ সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর সু দৃষ্টি  আকর্ষণ করেছেন এলাকার সচেতন মহল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম