ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মাঝ আকাশে হঠাৎ বিমানের ক্রুর মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ জুন, ২০২৫,  4:48 PM

news image

মাঝ আকাশে হঠাৎ মৃত্যু হয়েছে সৌদিয়া এয়ারলাইন্সের এক ক্রুর। বৃহস্পতিবার বিমানটি জেদ্দা থেকে উড্ডয়নের পর ওই ক্রু অসুস্থ হয়ে পড়েন। এরপর তার মৃত্যু হয়। তিনি বিমানটির ক্রু ম্যানেজারের দায়িত্ব পালন করছিলেন। সৌদিয়ার এসভি১১৯ ফ্লাইটটি জেদ্দা থেকে লন্ডনে যাচ্ছিল। ক্রু অসুস্থ অনুভব করলে বিমানটি মিসরের রাজধানী কায়রোতে জরুরি অবতরণ করে। কায়রোতে নামার পর জানা যায় মোহসিন বিন সায়েদ আলজাহরানি নামে ওই ক্রুর মৃত্যু হয়েছে। বিমানে হঠাৎ করে কারও মৃত্যু হলে জরুরি অবতরণ করে। ২০২৪ সালের অক্টোবরে টার্কিস এয়ারলাইন্সের এক পাইলটের মাঝ আকাশে মৃত্যু হয়। ওই সময় বিমানটি নিউইয়র্কে জরুরি অবতরণ করে। সূত্র: খালিজ টাইমস

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম