ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

মাঝ আকাশে প্লেনে তীব্র ঝাঁকুনি, আহত ৩৬

#

আন্তর্জাতিক ডেস্ক

২০ ডিসেম্বর, ২০২২,  4:30 PM

news image

ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। রবিবার দেশটির হাওয়াইয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইট ফোনেক্স থেকে হনুলুলু যাচ্ছিল। এতে ছিল ২৭৮ জন যাত্রী ও ১০ জন কেবিন ক্রু। কিন্তু মাঝ আকাশে হঠাৎ একাধিক তীব্র ঝাঁকুনি দেয় প্লেনটি। এতে ১১ জন গুরুতরসহ মোট ৩৬ জন যাত্রী আহত হয়। আহতদের মধ্যে অন্তত ২০ যাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়েছে। এক যাত্রীর ভাষ্য, প্লেনটা প্রচণ্ড দুলছিল। মনে হচ্ছিল যেন নাগরদোল্লায় চেপে ছিলাম। আরেক যাত্রী জানান, অনেকের জখম হয়ে রক্ত বের হয়ে যায়। মানুষ ভয়ে কাঁদছিলেন। জানা গেছে, আধা ঘণ্টা পরই প্লেনটি অবতরণ করত। তার আগেই মাঝ আকাশে এই দুর্ঘটনা ঘটে। ১১ জনের আঘাত বেশ গুরুতর। একজন অজ্ঞানও হয়ে গিয়েছিলেন। অনেকেরই মাথায় আঘাত লেগেছে। কয়েকজনের হাতে পায়ে কেটে, ছিঁড়েও গেছে। তাদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।এদিকে ফ্লাইটটি অবতরণ করার পরে প্লেনের ভেতরের যে ছবি দেখা গেছে তা ছিল ভয়াবহ। ভেতরের প্যানেল ভেঙে গেছে। ভেঙে গেছে লাইট। অক্সিজেন মাস্ক ঝুলছে এদিক-ওদিক। কীভাবে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো? ন্যাশনাল ওয়েদার সার্ভিসের ধারণা, সম্ভবত বৈরি আবহাওয়ার মধ্যে পড়েছিল প্লেনটি। সে কারণেই হয়তো প্লেনে তীব্র ঝাঁকুনি শুরু হয়ে যায়। সূত্র: এপি, ডব্লিউসিভিবি টিভি, স্টাফ

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম