ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২৪ জুন, ২০২৬,  11:15 AM

news image

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা দুর্গাপুরে মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে মাহিন উদ্দিন (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলার দুর্গাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মাহিন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের দুর্গাপুর গ্রামের নুরুল হুদার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভোরে ঘুম থেকে উঠে মাহিন উদ্দিন বাড়ির পাশের একটি খালে মাছ ধরতে যায়। একপর্যায়ে সকাল সাতটার দিকে তাকে একটি বিষধর সাপ কামড় দেয়।  বিষয়টি টের পেয়ে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, নিহতের পরিবার আনুষ্ঠানিকভাবে বিষয়টি পুলিশকে জানায়নি। তবে ঘটনাটি সম্পর্কে খোঁজ খবর নেওয়া হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম