ঢাকা ০২ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ দোকানপাট ও শপিংমল বন্ধ নিয়ে নতুন সিদ্ধান্ত শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় বাতিল চেয়ে চিঠি আদালত অবমাননাকর : চিফ প্রসিকিউটর বজ্রপাতের মতো হঠাৎ এসেছে হাম, আমাদের কোনো প্রস্তুতি ছিল না: স্বাস্থ্যমন্ত্রী বাংলাদেশে কর্মসংস্থান সৃষ্টিতে আইএলওর সহযোগিতার আশ্বাস রেলে জ্বালানি সরবরাহ কমেছে, মজুদ তেল দিয়ে ট্রেন চলবে ১৫-২০ দিন সৌদি আরব থেকে আসছে আরও ১ লাখ টন অপরিশোধিত তেল সপ্তাহে ২ দিন হোম অফিসের পরিপত্র নিয়ে যা জানাল মন্ত্রণালয় দুবাইয়ে ইরানের মিসাইল হামলায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ার প্রবাসী নিহত কুলাউড়ায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

মাগুরায় শিশু ধর্ষণের ঘটনা মানবাধিকারের ওপর ছুরিকাঘাত: জামায়াত আমির

#

নিজস্ব প্রতিবেদক

০৯ মার্চ, ২০২৫,  2:27 PM

news image

মাগুরার শিশু ধর্ষণের ঘটনায় মানবাধিকারের ওপর ছুরিকাঘাত করা হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবে আদর্শ শিক্ষক ফেডারেশন আয়োজিত শিক্ষক প্রতিনিধি সম্মেলনে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। জামায়াত রাষ্ট্র ক্ষমতায় গেলে সবার আগে শিক্ষা ব্যবস্থার সংস্কার করবে জানিয়ে ডা. শফিকুর রহমান বলেন,  নৈতিক শিক্ষাকে বিকশিত করার উদ্যোগ নেবে জামায়াত। সরকারি খরচে চলা অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া হয় না মন্তব্য করে জামায়াতের আমির বলেন, সরকারি প্রতিষ্ঠানের অধিকাংশ শিক্ষক বসে বসে বেতন নেন। বর্তমানে সমাজের চাকা সৎপথে চলছে না উল্লেখ করে শিক্ষকতা পেশাকে নেশা হিসেবে গ্রহণ করার তাগিদ দেন তিনি। শিক্ষকরা তাদের দায়িত্ব ঠিকঠাক পালন করলে তাদের দেখভালের দায়িত্ব সমাজ ও রাষ্ট্র নেবে বলেও জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম