ঢাকা ২৭ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
আগামী সপ্তাহ থেকে লোডশেডিং কমে আসবে: বিদ্যুৎমন্ত্রী রান্নার কষ্ট লাঘবে নারীদের এলপিজি কার্ড সেবা দেবে সরকার: প্রধানমন্ত্রী আগাম জামিন পেলেন এমপি আমির হামজা নিপীড়িতদের বিনামূল্যে আইনি সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: আইনমন্ত্রী জামালপুরে কালবৈশাখী ঝড়ে গাছ পড়ে মা ও দুই মেয়ের মৃত্যু এক রাতে বিশ্ববাজারে তেলের দামে বড় লাফ যশোর পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুক্তরাষ্ট্রে বাংলাদেশি ২ শিক্ষার্থীকে হত্যা : বেরিয়ে এলো রোমহর্ষক তথ্য কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড শতাধিক ঘরবাড়ি, ব্যাপক ক্ষয়ক্ষতি রাশিয়া পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি

মাওয়া এক্সপ্রেসওয়েতে প্রাইভেটকার উল্টে নিহত ৩

#

নিজস্ব প্রতিবেদক

২১ আগস্ট, ২০২৫,  10:57 AM

news image

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে ষোলঘর যাত্রী ছাউনি এলাকায় দ্রুতগতির প্রাইভেটকার উলটে তিনজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। বৃহস্পতিবার সকাল ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দু’জন নিহত হয়েছেন। আরও দু’জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে জরুরি বিভাগের চিকিৎসকরা আরও একজনকে মৃত ঘোষণা করেন। বাকি একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ জানান, এক্সপ্রেসওয়েতে মাওয়া থেকে ঢাকামুখী লেনে দ্রুতগতির প্রাইভেট কার উলটে এ দুর্ঘটনা ঘটে। এতে এক্সপ্রেসওয়েতে প্রায় এক ঘণ্টা যানচলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান পরিচালনা করলে কিছুক্ষণ পর যানচলাচল স্বাভাবিক হয়।  তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি বলে জানান তিনি। মাত্রাতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে অথবা অজ্ঞাত কোনো গাড়ির ধাক্কায় এমন দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম