ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মাউশির নতুন মহাপরিচালক ড. এহতেসাম-উল হক

#

০২ ফেব্রুয়ারি, ২০২৫,  1:55 PM

news image

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ পেয়েছেন বিসিএস শিক্ষা ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক ড. এহতেসাম-উল হক। মাউশির নতুন মহাপরিচালক এ বি এম রেজাউল করীমের স্থলাভিষিক্ত হলেন।  রোববার (২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মাহবুব আলমের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে তার নিয়োগে ফাইল অনুমোদন হয়েছে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি)। গত ৪ জানুয়ারি চাকরি শেষ করে অবসরে যান মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর রেজাউল করিম।  তারপর থেকে এ পদটি ফাঁকা ছিল। এর এক মাসের বেশি সময় পর এই পদে নিয়োগ দিলো শিক্ষা মন্ত্রণালয়।ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্টে সরকার পরিবর্তনের পর ২১ আগস্ট মাউশির মহাপরিচালকের পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক নেহাল আহমেদ। তিনি চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ছিলেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগপত্র জমা দেন। এরপর মাউশির রুটিন দায়িত্ব পান অধ্যাপক এ বি এম রেজাউল করীম। পরে তাকে মহাপরিচালক পদে চলতি দায়িত্ব দেওয়া হয়। এদিকে, একই দিনে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) গুরুত্বপূর্ণ অর্থ ও ক্রয় উইংয়েও পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। এ পদে পদায়ন পেয়েছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তা গোপীনাথ পাল। তিনি নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের গণিতের অধ্যাপক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম