ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন চাকরিপ্রার্থী ও নিয়োগদাতার দূরত্ব কমাতে ‘এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ’ চালু করছে সরকার নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তিপর্যায়ে টাকা পাঠানো যাবে; কমছে খরচ, মিলবে প্রণোদনা সরকারের উদ্যোগে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন কার্যক্রম শুরু ব্রাজিলের গরুর মাংসে ৫৫ শতাংশ শুল্ক বসাচ্ছে চীন আইএলটি-টোয়েন্টির নিলামে ১০ বাংলাদেশি আজকের মধ্যে আয়কর রিটার্ন দিলে মিলবে ৫ শতাংশ করছাড় ট্রাম্প প্রশাসন পরিবর্তনে মার্কিন ভোটারদের খোলা চিঠি আইআরজিসির জ্বালানির দামের লাগাম টানতে হিমশিম খাচ্ছে মার্কিন অঙ্গরাজ্যগুলো হরমুজ দিয়ে এখনও দিনে পার হচ্ছে ১ কোটি ৩১ লাখ ব্যারেল তেল

মাউন্ট মঙ্গানুই টেস্ট: শান্ত ও জয়ের ব্যাটে ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ

#

স্পোর্টস ডেস্ক

০২ জানুয়ারি, ২০২২,  4:22 PM

news image

প্রথম দুই সেশনের মতো মাউন্ট মঙ্গানুই টেস্টের তৃতীয় সেশনেও দারুণ করছে বাংলাদেশ। ওপেনার সাদমান ইসলামকে হারানোর ধাক্কা কাটিয়ে উঠেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদুল হাসান জয়। দুজনে মিলে দ্বিতীয় উইকেটে গড়ে তুলেছেন শক্ত জুটি। এ জুটিতে দলীয় রান ১০০ ছাড়িয়েছে বাংলাদেশ। আজ রোববার প্রথম ইনিংসে ৩২৮ রানে নিউজিল‍্যান্ডকে অলআউট করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ১২২ রান করেছেন ডেভন কনওয়ে। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেছেন হেনরি নিকোলস। আজ ৫ উইকেটে ২৫৩ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে নিউজিল্যান্ড।

প্রথম ঘণ্টায় ১৩.৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৩৯ রান যোগ করে নিউজিল‍্যান্ড। এর পর পানি পানের বিরতির পর ৩১ রানে হারায় শেষ ৪ উইকেট। মোট ৫ উইকেট হারিয়ে দিনের প্রথম সেশনে তারা স্কোরবোর্ডে ৭০ রান যোগ করে অলআউট হয়। নিউজিল্যান্ডকে আউট করে প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ব্যাটিংয়ের শুরুটা দুই উদ্‌বোধনী ব্যাটসম্যান সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয় ভালোই করে। কিন্তু, সে ছন্দ থামে দলীয় ৪৩ রানে। ১৯তম ওভারে ওভারে সাদমানকে নিজের শিকার বানান ওয়াগন্যার। ৫৫ বলে ২২ রান নিয়ে ফেরেন সাদমান। অবশ্য সাদমান ফেরার পর হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও জয়। দুই ব্যাটার মিলে সামলেছেন শুরুর ধাক্কা। দুজনে থিতু হয়ে এগিয়ে নিচ্ছেন বাংলাদেশকে। এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে বল হাতে প্রথম ইনিংসে তিন উইকেট নিয়েছেন মিরাজ। সমান ৩ উইকেট নিয়েছেন পেসার শরিফুল ইসলামও। অধিনায়ক মুমিনুল হক পেয়েছেন দুটি উইকেট। আর ইবাদত পেয়েছেন একটি উইকেট।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম