ঢাকা ১৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষকদের অবসরের টাকা পেতে অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী ডারউইন টেস্ট: ঐতিহাসিক জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ দাম কমার পরদিনই স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২১৫৮ টাকা কালিয়াকৈরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার যেভাবে গৃহবধূ থেকে আপসহীন নেত্রী হয়ে ওঠেন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর কাছে 'এমপি মোশাররফকে মন্ত্রী হিসেবে পেতে' উপকূলের লাখো মানুষের দাবী প্যারিসে বাংলাদেশ প্রেসক্লাব ফ্রান্সের আত্মপ্রকাশ ও কমিটি গঠন অর্থের অভাবে স্বাস্থ্যসেবা থেকে কেউ বঞ্চিত হবে না: প্রধানমন্ত্রী স্মার্ট ফ্যামিলি কার্ডের বাইরে খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

মাইলস্টোন ট্রাজেডি: ২৪ দিন মৃত্যুর সঙ্গে লড়ে হার মানলেন আরও একজন

#

নিজস্ব প্রতিবেদক

১৪ আগস্ট, ২০২৫,  3:28 PM

news image

রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মাহফুজা (৪৫) নামে আরও এক নারীর মৃত্যু হয়েছে। তিনি ওই স্কুলের শিক্ষিকা ছিলেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর পৌনে ১টায় চিকিৎসাধীন অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি বলেন, আজ দুপুর পৌনে ১টার দিকে শিক্ষিকা মাহফুজা মারা গেছেন। তার শরীরের ২৫ শতাংশ দগ্ধ ছিল। এই ঘটনায় এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে ১৯ জন মারা গেছেন। বর্তমানে চিকিৎসাধীন আছেন ২৩ জন এবং ১৪ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। গত ২১ জুলাই দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সামরিক বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়। ওই ঘটনায় সর্বশেষ ৩৪ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। সে হিসেবে আজ শিক্ষিকা মাহফুজা মারা যাওয়ায় এ ঘটনায় নিহতের সংখ্যা ৩৫ হলো। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম