ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের সমবেদনা

#

নিজস্ব প্রতিবেদক

২২ জুলাই, ২০২৫,  11:30 AM

news image

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় সমবেদনা জানিয়েছে জাতিসংঘ। সোমবার (২১ জুলাই) সংস্থাটির বাংলাদেশ মিশন থেকে এক বার্তায় এ সমবেদনা জানানো হয়। এতে বলা হয়, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় জাতিসংঘের বাংলাদেশ মিশন আন্তরিক সমবেদনা প্রকাশ করছে। পাশাপাশি এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের এবং ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছে। বার্তায় আরও বলা হয়, অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, এই দুর্ঘটনায় শিশুসহ বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কয়েক ডজন মানুষ। নিহতদের পরিবার এবং পরিজনদের প্রতি জাতিসংঘ সমবেদনা জানাচ্ছে উল্লেখ করে বার্তায় বলা হয়, আহতদের দ্রুত আরোগ্য কামনা করা হচ্ছে। সেই সঙ্গে মঙ্গলবার (২২ জুলাই) ঘোষিত একদিনের রাষ্ট্রীয় শোক পালনে জাতিসংঘের বাংলাদেশ মিশন যোগ দেবে। সবশেষে বলা হয়, এই মর্মান্তিক জরুরি পরিস্থিতিতে জাতিসংঘ অন্তর্বর্তী সরকারকে সমর্থন জানাচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম