ঢাকা ০৩ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
সঞ্চয়পত্রের মুনাফার হার অপরিবর্তিত রেখে প্রজ্ঞাপন জারি ৫ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব ২০২৫-২৬ অর্থবছরে দেশের রপ্তানি আয় কমেছে দশমিক ৫৮ শতাংশ এলপি গ্যাসের দাম ৩৫৭ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ জার্মানির হাসপাতালে ভয়াবহ আগুন, নিহত ২ এক লাখ শিক্ষক নিয়োগ দেবে সরকার মিলেমিশে থাকাই বাংলাদেশের মানুষের আবহমানকালের মূল্যবোধ: প্রধানমন্ত্রী করিডরের উপকার তিন দেশই পাবে: চীনা রাষ্ট্রদূত হজযাত্রীদের জন্য ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা শাহজালাল বিমানবন্দর থেকে ১৯ কেজি সোনা উদ্ধার

মাংকিপক্সে প্রথম মৃত্যু আমেরিকায়

#

আন্তর্জাতিক ডেস্ক

৩১ আগস্ট, ২০২২,  11:34 AM

news image

মাংকিপক্সে প্রথম মৃত্যুর ঘটনা ঘটেছে আমেরিকায়। দেশটির টেক্সাস প্রশাসন এই মৃত্যুর খবর নিশ্চিত করেছে।  টেক্সাসের স্বাস্থ্য দফতর এক বিবৃতিতে জানিয়েছে, ওই রোগে আক্রান্ত হয়ে হ্যারিস কাউন্টি শহরের এক পূর্ণবয়স্ক ব্যক্তি মারা গেছেন। স্বাস্থ্য দফতরের কমিশনার জন হেলারস্টেডট বাসিন্দাদের সতর্ক করে বলেছেন, “যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম তাদের জন্য মাংকিপক্স একটি মারাত্মক রোগ। এই রোগের লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসা শুরু করতে হবে।” আমেরিকার রোগ নিয়ন্ত্রণ এবং প্রতিরোধে কর্মরত সংস্থার (সিডিসি) দাবি, আমেরিকার ৫০টি প্রদেশের সব ক’টিতেই মাংকিপক্স আক্রান্তের খোঁজ মিলেছে।

সব মিলিয়ে দেশটিতে ১৮ হাজারেরও বেশি আক্রান্ত। সংস্থাটির দাবি, মাংকিপক্স ছড়ানোর পর থেকে পৃথিবীতে ১৫ জনের এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু। তবে এই প্রথম মৃত্যু আমেরিকায়। টেক্সাসের স্বাস্থ্য দফতর নাগরিকদের সতর্ক করে বলেছে, আক্রান্ত ব্যক্তির সঙ্গে সরাসরি সম্পর্ক এড়িয়ে চলতে হবে। যারা মাংকিপক্সে আক্রান্ত হয়েছেন তারা যেন অন্যের সংস্পর্শ এড়িয়ে বাড়িতে থাকেন, যত দিন না পর্যন্ত ঘা শুকিয়ে নতুন ত্বক তৈরি হচ্ছে। তবে এর মধ্যে আশার কথা শুনিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। গত সপ্তাহে বিশ্ব জুড়ে ২১ শতাংশ আক্রান্তের সংখ্যা হ্রাস পেয়েছে। গত এপ্রিল থেকে এখনও পর্যন্ত বিশ্বের ৯৮টি দেশে ৪৫ হাজার জন মাংকিপক্সে আক্রান্ত হয়েছে বলে জানা গেছে। সূত্র: রয়টার্স

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম