ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

মহেশখালীতে আধিপত্য নিয়ে গোলাগুলিতে যুবক নিহত

#

নিজস্ব প্রতিনিধি

০৭ ফেব্রুয়ারি, ২০২২,  11:35 AM

news image

কক্সবাজারের মহেশখালীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মো. ফেরদৌস (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার রাত নয়টার দিকে উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ফকিরা ঘোনা এলাকায় এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, নিহত মো. ফেরদৌস ফকিরা ঘোনা এলাকার নুরুচ্ছফার ছেলে। স্থানীয়দের ভাষ্য,

ফকিরাঘোনার আরুব্বর ও চাইদ্দর গোষ্ঠীর মধ্যে জমির বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। এ বিরোধকে কেন্দ্র করে সোমবার রাতে দু'পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হন ফেরদৌস। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফেরদৌসকে মৃত ঘোষণা করেন। মহেশখালী থানার ওসি মো. আবদুল হাই জানান, মূলত: জমির বিরোধকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম