ঢাকা ০১ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাশ্রয়ী বিদ্যুৎ সরবরাহ বাড়াতে ১৭ কোটি ডলারের ঋণ অনুমোদন এডিবির ‘মক্কা চুক্তিতে যোগ দেওয়ার আগে যাচাই করবে বাংলাদেশ’ ৪৫ বছর পর মিলল মোজাফফরের ফোনে জিয়া হত্যার নতুন তথ্য জিয়া উদ্যানে নেতাকর্মীদের ঢল, প্রতিষ্ঠাবার্ষিকীতে উৎসবের আমেজ খুব স্বল্প সময়ের মধ্যে লোডশেডিং কমে আসবে: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা রানা প্লাজা ভবন নির্মাণে দুর্নীতি, সোহেল রানাসহ ৮ জনের রায় আজ অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে ফিরলেন হেড-মার্শ, বাদ লাবুশেন বিএনপি ওয়াদা ও জনগণের কাছে অঙ্গীকার রক্ষাকারী দল : রিজভী দুই ঘণ্টা পর সারাদেশের সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল স্বাভাবিক রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪২

মহিষাশুড়া ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় পুনরায় ভোট চাইলেন ডা: শাহীন

#

নিজস্ব প্রতিবেদক

০৪ মার্চ, ২০২৩,  6:42 PM

news image

নরসিংদী সদর উপজেলায় আগামী ১৬ মার্চ মহিষাশুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই ইউনিয়নে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী ডা: এনামূল হক শাহীন এর সমর্থনে শুক্রবার (৩ মার্চ) বিকালে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এই বৈঠকে ডা: এনামূল হক শাহীন বলেছেন দেশরত্ন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমাকে পুনরায় নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ দলের প্রতি। এই ইউনিয়নে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিয়ে পুনরায় জয়যুক্ত করতে ইউনিয়নবাসীর প্রতি আহ্বান জানান তিনি।

ইউনিয়নের ১নং ওয়ার্ড দামের ভাওলা গ্রামে এই উঠান বৈঠকে মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রসুল রানার সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাছেল মাহমুদ, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল কাদের মাস্টার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শোয়েব রায়হান, মহিষাশুড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. দ্বীন মোহাম্মদ, মাধবদী থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মনির, মহিষাশুড়া ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. হৃদয় প্রমূখ। উঠান বৈঠক শেষে আওয়ামীলীগ নেতাকর্মীরা রাত ৯টা পর্যন্ত ইউনিয়নের বিভিন্ন গ্রামে মানুষের ধারে ধারে গিয়ে নৌকা প্রতীকে ভোট চান।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম