ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
থানায় ওসির সঙ্গে রুমিন ফারহানার বাকবিতণ্ডা, পুলিশের জিডি ডেঙ্গু ও হাম উপসর্গে একদিনে ১৩ মৃত্যু স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয় নাই: জামায়াত আমির চাঁদাবাজি নির্মূলে শিগগিরই আসছে নতুন আইন: আইজিপি প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে নতুন ৪ বই মাদ্রাসায় বলাৎকার রোধে কঠোর সিদ্ধান্ত নিচ্ছে সরকার গভীর সংকটে জাতিসংঘ, উত্তরণে কতটা কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশ এবার কালিয়াকৈরে কারখানার গুদামে ভয়াবহ আগুন সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল

মহিপুরে ৩০মন জাটকা ইলিশ জব্দ

#

০৮ নভেম্বর, ২০২১,  12:02 AM

news image

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর মহিপুরে ৩০ মন জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। শনিবার রাত দশটায় শেখ জামাল সেতুর টোল পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে এসব জাটকা জব্দ করে নিজামপুর কোষ্টগার্ড। তবে এসময় অবৈধ কোন জাটকা ব্যবসায়ীকে গ্রেফতার করতে পারেনি কোষ্টগার্ড। পরে জব্দকৃত মাছ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে রাতেই বিভিন্ন এতিমখানা মাদ্রাসার ছাত্র ও অসহায় গরীব মানুষের মাঝে বিতরন করা হয়। নিজামপুর কোষ্টগার্ডের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন জানান, কোষ্টগার্ডের জাটকা বিরোধী অভিযান অব্যাহত থাকেবে।  ইলিশের উৎপাদন বাড়াতে গত ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত জাটকা ধরা নিষিদ্ধ করেছে মৎস্য বিভাগ। এসময় কেউ জাটকা বিক্রি, মজুত ও পরিবহন করলে সর্বোচ্চ দুই বছরের সশ্রম কারদন্ড অথবা ৫ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে জানিয়ে উপজেলা মৎস্য বিভাগ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম