ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

মহাসড়কের পাশ থেকে ইউপি সদস্যের গলাকাটা লাশ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

১৯ অক্টোবর, ২০২২,  9:50 AM

news image

সিরাজগঞ্জের সলঙ্গায় মহাসড়কের পাশ থেকে মো.ফরিদুল ইসলাম আকন্দ নামে এক ইউপি সদস্যের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১৮ অক্টোবর) সকালে ঢাকা-পাবনা মহাসড়কে সলঙ্গা থানার পাটধারী এলাকার পাশ থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহত মো.ফরিদুল ইসলাম আকন্দ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও খোকা আকন্দের ছেলে বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে এলাকার লোকজন ঢাকা-পাবনা মহাসড়কের পাশে একজনের মরদেহ পড়ে থাকতে দেখে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম বলেন, ‘সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আমরা কাজ শুরু করি। পুলিশ ছাড়াও ঘটনাস্থলে সিআইডি ও পিবিআই কাজ করছে।’ ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে তাকে হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। ওই ইউপি সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করা হয়েছে বলে জানান ওসি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম