ঢাকা ১২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয় বাংলাদেশের তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বাংলা-ইংরেজির পাশাপাশি বাধ্যতামূলক হবে তৃতীয় ভাষা শিক্ষা কৃষক কার্ডে ১ হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ মোবাইল গ্রাহকদের জন্য বড় সুখবর ৬ শিশুর মৃত্যু: আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে ওসমান হাদির বীরত্বগাথা দেশের ৫৫তম বাজেট উত্থাপন চলছে

মহাসড়কে গাড়ির চাপ, চলছে ধীরগতিতে

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জুন, ২০২৫,  11:01 AM

news image

নাড়ির টানে ঘরমুখো মানুষ ছুটছেন। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অন্যান্য দিনের চেয়ে যাত্রী, গণপরিবহন ও পশুবাহি গাড়ির চাপ বেড়েছে দ্বিগুণ। যানজট না থাকলেও যানবাহন ধীরগতিতে। মঙ্গলবার (৩ জুন) ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা এলাকায় এমন চিত্র দেখা যায়। জানা গেছে, উত্তরবঙ্গের ১৭টি জেলার মানুষ প্রতি বছর ঈদ আসলেই চন্দ্রা এলাকা দিয়েই প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হয় বাড়ি। যার ফলে ভোগান্তিতে পড়তে হয় তাদের। মঙ্গলবার সকালে ওই মহাসড়কে যানজট না থাকলেও যানবাহন চলছে ধীরগতিতে।  এ দিকে চন্দ্রা এলাকায় প্রায় শতাধিক কাউন্টার রয়েছে। এসব কাউন্টারে দ্বিগুণ ভাড়া গুনতে হচ্ছে যাত্রীদের। যার ফলে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে যাত্রীদের অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনীর কাছে বিষয়টি জানালেও কোনো পদক্ষেপ নিচ্ছেন না তারা।  ছোট ছোট অনেক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে বাড়ি যাচ্ছেন নানা পেশার মানুষ। যানজট নিরসনে মহাসড়কে পুলিশ সদস্যদের তেমন কোনো তৎপরতা চোখে পড়েনি। এ বিষয়ে নাওজোড় (কোনাবাড়ী) হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ সওগা তুল আলম বলেন, অতিরিক্ত ভাড়া বেশি নেওয়া অন্যায়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম