ঢাকা ০৮ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রাথমিক শিক্ষকদের ধাপে ধাপে বেতন বাড়ানো হবে: প্রধানমন্ত্রী বিমানবন্দরে সম্মানিত যাত্রীদের জন্য ফ্রি শাটল সার্ভিস চালু করলেন বেবিচক উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে ৫ শিক্ষার্থীর মৃত্যু হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু চট্টগ্রামসহ ৪ বিভাগে আকস্মিক বন্যার শঙ্কা চট্টগ্রাম-দোহাজারী রেললাইন পাঁচ ফুট উঁচু করা হবে: রেল প্রতিমন্ত্রী সাজেকে আটকা ৫ শতাধিক পর্যটক, রিসোর্টের ভাড়া নিচ্ছেন না মালিকরা ভবিষ্যতে জনগণ আর রাজনীতিবিদদের সম্মান করবে না: জামায়াত আমির চাকরি হারানো ১৬২ সৈনিক পাচ্ছেন ভূতাপেক্ষ সুযোগ-সুবিধা খামার থেকে পালালো ৯০০ সাপ, আতঙ্কে স্থানীয়রা

মহারাষ্ট্রে সড়ক দুর্ঘটনায় নিহত ১১, আহত ৩৮

#

আন্তর্জাতিক ডেস্ক

০৮ অক্টোবর, ২০২২,  10:06 AM

news image

ভারতের মহারাষ্ট্র রাজ্যে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১১ জন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ৩৮ জন। শনিবার (৮ অক্টোবর) সকালে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। কর্মকর্তারা বলেছেন, শনিবার ভোর সোয়া ৫টার দিকে মহারাষ্ট্রের নাসিকের ঔরঙ্গাবাদ রোডে একটি জ্বালানি তেল পরিবহনকারী ট্রাকে ধাক্কা লাগলে বাসটিতে আগুন ধরে যায়। আহত ব্যক্তিদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।  মহারাষ্ট্রের পুলিশ বলেছে, তারা এখনও নিহতের পরিচয় জানতে পারেনি। এ পর্যন্ত ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।  বাসটি বিলাসবহুল ছিল। বাসের ভেতর কতজন যাত্রী ছিল, তা এখনো জানা যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা চেষ্টা করছেন হতাহতদের উদ্ধার করতে।  মহারাষ্ট্রের আবাসিক ডেপুটি কালেক্টর ভাগবত ডইফোড দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলা কালেক্টর গঙ্গাথরন টি দুর্ঘটনাস্থলে ছুটে গেছেন।  বাস দুর্ঘটনায় যারা নিহত হয়েছে তাদের পরিবারের জন্য ৫ লাখ রুপি অনুদান প্রদানের ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। এছাড়া তিনি জানিয়েছেন, যারা এ ঘটনায় আহত হয়েছেন সরকারের পক্ষ থেকে তাদের চিকিৎসার যাবতীয় ব্যয় বহন করা হবে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম