ঢাকা ০২ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
বেতন বৃদ্ধির দাবিতে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ, ৫০ কারখানায় ছুটি ছাত্রজীবনের রাজনৈতিক সংশ্লিষ্টতা কর্মজীবনে যেন প্রতিফলিত না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী তাহসিফ সাউরি হত্যা মামলায় ‘বান্ধবী’ দিশা গ্রেফতার পোশাকশ্রমিকদের সঙ্গে মিশে আ.লীগ-ছাত্রলীগের নাশকতা, গ্রেফতার ১১ সাপাহারে জাতীয় যুব দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত প্রথমবারের মতো চলচ্চিত্রের গানে তিনজন একসঙ্গে কলাপাড়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় যুব দিবস পালিত মিরপুরে পুলিশের গাড়িতে আগুন দিলো পোশাকশ্রমিকরা সোমবার থেকেই ই-রিকশার নিবন্ধন কার্যক্রম শুরু : শাহে আলম আগামী গ্রীষ্মে সোলার বিদ্যুতে কমবে লোডশেডিং: জ্বালানিমন্ত্রী

মহাদেবপুরে পর্নোগ্রাফি মামলায় যুবক গ্রেফতার

#

নিজস্ব প্রতিনিধি

১৮ জুলাই, ২০২২,  4:15 PM

news image

নওগাঁর মহাদেবপুরে এক তরুণীকে ব্লাকমেইল করে তার নগ্ন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে রোববার রাতে রাজু হোসেন (৩৩) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে ওই তরুণীর বোন বাদী হয়ে রাজু হোসেনকে একমাত্র আসামি করে রোববার সন্ধ্যায় মহাদেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। গ্রেফতারকৃত রাজু হোসেন উপজেলার খোর্দ্দ নারায়ণপুর গ্রামের মো. হায়দার আলী মন্ডলের ছেলে। মামলা সূত্রে জানা যায়, বাদীর ছোট বোন নওগাঁ ডিগ্রি কলেজ থেকে ২০১৮ সালে মাস্টার্স পাশ করেন। নওগাঁ ডিগ্রি কলেজে লেখাপড়া চলাকালীন রাজু হোসেন বিভিন্ন প্রলোভনে তার বোনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

এ সময় বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে গিয়ে কৌশলে তার মোবাইল ফোনে কিছু ছবি তোলে। এরপর থেকেই রাজু বিভিন্ন সময় ওই তরুণীকে কু-প্রস্তাব দিয়ে আসছে। তার এ কু-প্রস্তাবে সাড়া না দিলে রাজু ওই তরুণীর মোবাইলে ফোন করে বিভিন্ন প্রকার ভয়ভীতি দেখায় ও তার প্রস্তাবে রাজি না হলে তার নগ্ন ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এরপরও রাজুর প্রস্তাবে রাজি না হলে ওই তরুণীর কিছু ছবি এডিট করে নগ্ন ছবি (স্থিরচিত্র) রাজুর ফেসবুক আইডিতে ছেড়ে দেয় এবং আবারও ফোনে হুমকি দিয়ে বলে এগুলো নমুনা হিসেবে পাঠালাম ‘তুই যদি আমার কথায় রাজি না হস তাহলে আরও নগ্ন ছবি ইন্টারনেটে ছেড়ে দিব।’ এরপর গত প্রায় ১৫ দিন আগে থেকে ওই তরুণীর ছোট ভাইয়ের মোবাইলে ফোন করে বিভিন্ন প্রকার হুমকি ও ফেসবুক ম্যাসেঞ্জারে বিভিন্ন নগ্ন ছবি পাঠাতে থাকে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শামিনুল ইসলাম জানান, রাতে মামলা দায়েরের পরপরই সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে উপজেলার নওহাটা মোড় থেকে রাজু হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার ব্যবহৃত মোবাইল ফোন, তৈরি করা কিছু পর্ণ ছবি উদ্ধার করা হয়। ওই তরুণীর বোন বলেন, আমার বোন মাষ্টার্স পাশ করার পর চাকরীর সন্ধান করছে। তাকে বখাটে রাজু বারবার উত্যক্ত করে আসছিলো। সম্প্রতি তার বোনের ছবি সুপার এডিট করে ফেসবুকে ছড়িয়ে তাকে ব্ল্যাক মেইল করার চেষ্টা চালায়। এতে করে আমার বোন মানসিকভাবে ভেঙেপড়েছে। এ বিষয়ে মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ জানান, এ ঘটনায় মামলা দায়েরের পর রাতেই অভিযান চালিয়ে রাজুকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। গ্রেফতারকৃত রাজুকে সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম