ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মহাখালীতে ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

১০ সেপ্টেম্বর, ২০২৬,  1:57 PM

news image

রাজধানীর মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোবাকো ভবনের পাশে একটি ৪ তলা ভবনের ছাদে পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।


ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, মহাখালীর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বেলা ১২টা ৪০ মিনিটে। আমাদের ৩টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে এনেছে।


প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি। এর আগে, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১টা ১২ মিনিটে আগুনের সংবাদ পায় ফায়ার সার্ভিস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম