ঢাকা ২৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
এবার কালিয়াকৈরে কারখানার গুদামে ভয়াবহ আগুন সৌদিগামী ১৪১ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ২১৯৩৩ যাত্রী পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘর গুঁড়িয়ে দিচ্ছে ইসরায়েল যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রূপপুরের প্রথম ইউনিটে ফিজিক্স টেস্ট সম্পন্ন, বিদ্যুৎ উৎপাদনের অপেক্ষা দুর্গাপূজার ছুটি ও বিচ কার্নিভাল ঘিরে কুয়াকাটায় বিপুল সংখ্যক পর্যটকের সমাগম আপিল বিভাগে বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে রবিবার দক্ষিণ প্রশান্ত মহাসাগরে ৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প বিশ্ববাজারে তেলের দাম ১১৬ ডলার ছাড়াল আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

মস্কো সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট

#

আন্তর্জাতিক ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৬,  11:10 AM

news image

গ্যাস রপ্তানি দেশগুলোর ফোরামের (জিইসিএফ) শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামী সপ্তাহে রাশিয়া সফরে যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।  ইরানের তাসনিম বার্তা সংস্থাকে এই তথ্য নিশ্চিত করেছেন মস্কোতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত কাজেম জালালি। আগামী মঙ্গলবার (২৭ অক্টোবর) রাশিয়ার রাজধানী মস্কোতে জিইসিএফ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি জানান, প্রেসিডেন্টের এই সফরের বিভিন্ন খুঁটিনাটি ও চূড়ান্ত প্রস্তুতি নিয়ে বর্তমানে মস্কোয় অবস্থিত ইরানি দূতাবাস কাজ চালিয়ে যাচ্ছে। এই সফর চলাকালীন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইরানের প্রেসিডেন্টের একটি দ্বিপক্ষীয় বৈঠকের জোরালো সম্ভাবনা রয়েছে। সূত্র: আল-জাজিরা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম