ঢাকা ২৪ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
টাঙ্গাইল শহরের সাবালিয়ায় সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত ঈদের আগে দাম কমলো সোনার স্বাধীন বাংলার জনগণের প্রত্যাশা পূর্ণ হোক চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার জাবির হল থেকে ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার দেশে খাদ্য সংকটের আশঙ্কা নেই, জুলাই পর্যন্ত মজুদ রয়েছে: খাদ্যমন্ত্রী রাজশাহীতে ট্রাকের ধাক্কায় বাবা-ছেলে নিহত বিসিএফ-এর ইফতার মাহফিলে বাংলা স্কুল প্রতিষ্ঠার আলোচনা রুট গ্রুপের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগ আইসিসি থেকে বড় সুখবর পেলেন বাংলাদেশের অধিনায়ক

মস্কভা ডুবে এখনো নিখোঁজ ২৭ ক্রু: রাশিয়া

#

আন্তর্জাতিক ডেস্ক

২৩ এপ্রিল, ২০২২,  9:44 AM

news image

রাশিয়ান ফ্ল্যাগশিপ মস্কভা ডুবে যাওয়ার ১০ দিন পর রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর একজন সার্ভিসম্যানের মৃত্যু হয়। এখনো নিখোঁজ রয়েছে ২৭ জন ক্রু সদস্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রাশিয়ান গণমাধ্যম আরটি জানায়, কর্মীরা আগুন নেভানোর চেষ্টা করেও সফল হয়নি সে সময়। ৩৯৬ জন ক্রু সদস্যকে মস্কভা থেকে ওই এলাকার ব্ল্যাক সি ফ্লিটের জাহাজে সরিয়ে সেভাস্তোপলে নিয়ে যাওয়া হয়েছে।

রুশ সামরিক বাহিনী এর আগে ঘোষণা করেছিল, সাগরে খারাপ পরিস্থিতির মধ্যে বন্দরে নিয়ে যাওয়ার সময়। গত ১৩ এপ্রিল মস্কভা ডুবে যায়। প্রতিরক্ষা মন্ত্রণালয় এখন বলেছে, যুদ্ধজাহাজের একটি গোলাবারুদ বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণটি জাহাজে আগুন লাগার কারণে হয়েছিল বলে জানানো হয়। মস্কভায় আগুন লেগেছে বলে রাশিয়ার সামরিক দাবির আগে, কিয়েভ বলেছিল জাহাজটি ইউক্রেনের ক্ষেপণাস্ত্র দ্বারা আঘাত করেছে। ওডেসা অঞ্চলের সামরিক প্রশাসনের প্রধান ম্যাক্সিম মার্চেনকো দাবি করেছেন, ওডেসা থেকে নিক্ষেপ করা ইউক্রেনীয় নেপচুন ক্ষেপণাস্ত্রের কারণে মস্কভায় গুরুতর ক্ষতি হয়। মস্কভা রাশিয়ার নৌবাহিনীর গর্ব বলে বিশ্বজুড়ে সুপরিচিত ছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম