ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মসিউর রহমান রাঙ্গার মনোনয়নপত্র স্থগিত

#

নিজস্ব প্রতিনিধি

০২ ডিসেম্বর, ২০২৩,  2:08 PM

news image

রংপুর-১

দ্বাদশ সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মনোনয়নপত্র বাছাইয়ের প্রথম দিনে শনিবার (২ ডিসেম্বর) রংপুর-১ আসনের মনোনয়নপত্র বাছাই করা হয়। জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসানের নেতৃত্বে বাছাইকালে রংপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী রওশনপন্থি জাপা নেতা মসিউর রহমান রাঙ্গাসহ চার জনের দাখিল করা কাগজপত্রে অসঙ্গতি থাকায় স্থগিত করা হয়েছে। অন্য তিন প্রার্থী হলেন- বাংলাদেশ কংগ্রেসের শ্যামলী রানী, ওয়ার্কার্স পার্টির বখতিয়ার হোসেন ও সাংস্কৃতিক মুক্তিজোটের সবুজ আহাম্মেদ। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী মোশারফ হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওই প্রার্থীর দাখিল করা শতকরা এক ভাগ ভোটারের স্বাক্ষর সংবলিত স্বাক্ষর ভুল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এই আসনে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম রাজু, জাতীয় পাটির প্রার্থী আসিফ শাহারিয়ারসহ সাত প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং কর্মকর্তা। এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান বলেন, কাগজপত্র  যাচাই-বাছাই করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম