ঢাকা ০৩ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
মেট্রোরেল ও ট্রেন ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন যারা পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চালের দাম বাড়ার খবরে দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ৪৬ বছর পর এশিয়ান কাপে খেলছে বাংলাদেশ দেশবরেণ্য ইসলামি বক্তা হাবিবুর রহমান যুক্তিবাদীর ইন্তেকাল দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ ঈদুল ফিতরের ছুটি কি বাড়বে, যা জানা গেল যুদ্ধের মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠল ইরান দেশে মজুদ থাকা জ্বালানির পরিমাণ জানালেন বিপিসি চেয়ারম্যান রিয়াদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা

মরিশাসের রাষ্ট্রপতি ঢাকায়

#

নিজস্ব প্রতিবেদক

১১ মে, ২০২৩,  10:52 AM

news image

মরিশাসের রাষ্ট্রপতি পৃথ্বীরাজ সিং রূপন চার দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (১১ মে) সকাল ৮টা ৪০ মিনিট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। বিমানবন্দরে পৃথ্বীরাজ সিং রূপনকে স্বাগত জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। পৃথ্বিরাজ সিং রূপন ১৪ মে পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। এ সময়ে তিনি হোটেল ইন্টারকন্টিনেন্টালে থাকবেন। সফরে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) আইনে তাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে ঘোষণা করে ইতোমধ্যে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সফরের প্রথম দিন বিকেল ৩টায় ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতার প্রতিকৃতিতে সম্মান জানাবেন পৃথ্বীরাজ সিং রূপন। এরপর বঙ্গবন্ধু স্মৃতি ঘুরে দেখবেন। সফরের দ্বিতীয় দিনে তিনি ঢাকেশ্বরী মন্দির এবং আগারগাঁওয়ে মুক্তিযোদ্ধা জাদুঘরও পরিদর্শন করবেন। আর তৃতীয় দিন রাষ্ট্রপতি মো. শাহাবুদ্দিনের সঙ্গে বৈঠক করবেন। এ ছাড়া সফরকালে তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে বৈঠক করবেন। আগামী ১৪ মে (রোববার) সন্ধ্যায় তিনি ঢাকা ত্যাগ করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম