ঢাকা ২৫ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

মরক্কো উপকূলে নৌকাডুবিতে ৬৯ জনের মৃত্যু

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২৪,  6:06 PM

news image

পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের উদ্দেশে যাত্রা করা একটি নৌকা মরক্কো উপকূলে ডুবে কমপক্ষে ৬৯ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ ডিসেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। বিবিসি বলছে, মালির কর্তৃপক্ষ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ঘটনাটি নিশ্চিত করেছে। মালির পররাষ্ট্রমন্ত্রাণলয়ের মতে, নৌকাটিতে প্রায় ৮০ জন লোক ছিল। বিবৃতিতে বলা হয়েছে, শুধুমাত্র ১১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য একটি ক্রাইসিস ইউনিট গঠন করা হয়েছে। পশ্চিম আফ্রিকা থেকে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে বিপজ্জনক আটলান্টিক অভিবাসন রুটে ২০২৪ সালে ট্র্যাফিক এবং প্রাণহানির সংখ্যা নাটকীয়ভাবে বৃদ্ধি পেয়েছে।  সরকারী তথ্য অনুসারে, জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত, ৪১ হাজার ৪২৫ জন অভিবাসী ক্যানারি দ্বীপপুঞ্জে এসেছে, যা গত বছরের রেকর্ড ৩৯ হাজার ৯৯০ ছাড়িয়ে গেছে। মালি, সেনেগাল এবং গাম্বিয়াসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো থেকে আসা অভিবাসীরা প্রায়শই এই রুটটি ব্যবহার করে, যারা সাহেল অঞ্চলের কৃষিতে দ্বন্দ্ব, বেকারত্ব এবং জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান প্রভাবে ঝুঁকিপূর্ণ পথে দেশ ছাড়ছে। এছাড়া পৃথক ঘটনায় রেড ক্রস জানিয়েছে, ক্যানারি দ্বীপপুঞ্জের এল হিয়েরো দ্বীপে শুক্রবার ছয়টি নৌকায় করে আসা ৩০০ জনের মধ্যে একজন অভিবাসী মারা গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম