ঢাকা ২৬ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন রূপগঞ্জে স্বামীকে অস্ত্রের মুখে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার ২ জন লালমাইয়ে কুস্তি প্রতিযোগিতা চলাকালে মাঠে খেলোয়াড়ের মৃত্যু

মরক্কোয় লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাশের সংখ্যা, নিহত বেড়ে ২১২২

#

আন্তর্জাতিক ডেস্ক

১১ সেপ্টেম্বর, ২০২৩,  11:04 AM

news image

মৃত্যুর মিছিল যেন থামছেই না। লাফিয়ে লাফিয়ে বাড়ছে লাশের সংখ্যা। গত শুক্রবার মরক্কোয় আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে আজ সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দুই হাজার ১২২ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যাও বেড়ে পৌঁছেছে দুই হাজার ৪২১ জনে। খবর বিবিসি ও আল জাজিরার। এছাড়া আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে। সেইসঙ্গে দুর্গম পাহাড়ি অঞ্চলে এখনো অনেকে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান জোরদার করা হয়েছে।  দেশটিতে এত প্রাণহানির ঘটনায় তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মারাক্কেশ শহর থেকে ৭১ কিলোমিটার দূরে আটলাস পর্বতমালা এলাকার ১৮ দশমিক ৫ কিলোমিটার গভীরে। শুক্রবার স্থানীয় সময় রাত ১১টা ১১ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানার পর লোকজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। ভূমিকম্পটির ১৯ মিনিট পর আবারো ৪ দশমিক ৯ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। এ ছাড়া গতকাল রোববারেও ৪ দশমিক ৫ মাত্রার কম্পন অনুভূত হয়েছে বলে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে। মরক্কো এর আগেও কয়েকবার ভয়াবহ ভূমিকম্পের কবলে পড়েছে। ২০০৪ সালে দেশটির উত্তর-পূর্বের আল হোসেইমা অঞ্চলে ভূমিকম্পে ৬২৮ জন মারা যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম