ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সাইবার সুরক্ষা আইন এখনো চূড়ান্ত নয় : তথ্য উপদেষ্টা মিরপুরে রাড্ডা ক্লিনিকে হামলা-লুটপাটের মামলায় গ্রেপ্তার ৪ জাবির নতুন ভিসি নূরুল ইসলাম জাসদ কার্যালয়ে গোপন বৈঠক থেকে আ.লীগের শতাধিক নেতাকর্মী আটক সরকারি চাকরিজীবীদের জন্য আরেকটি সুখবর সাদিক কায়েমকে সতর্ক করলেন রফিকুল ইসলাম মাদানী ফ্যাসিবাদীদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা, পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী বনানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত পুলিশের নতুন ইউনিট গঠনের ঘোষণা মধ্যরাতে স্বাস্থ্যকেন্দ্রে শত শত মুখোশধারীর হামলা

মরক্কোতে শক্তিশালী ভূমিকম্পে নিহত বেড়ে ৮২০

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ সেপ্টেম্বর, ২০২৩,  10:47 PM

news image

শক্তিশালী ভূমিকম্পে মরক্কোতে নিহতের সংখ্যা বেড়ে এ পর্যন্ত ৮২০ জনে দাঁড়িয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারনা করা হচ্ছে। ভূমিকম্পে বহু আবাসিক ভবন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেশটিতে গত ৬০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প এটি। খবর রয়টার্সের 

শুক্রবার (৮ নভেম্বর) গভীর রাতে মরক্কোর হাই এটলাস পর্বতমালায় ৭.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয় জানিয়েছে ভূকিম্পে এ পর্যন্ত ৮২০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৬৭২ জন এবং এ সংখ্যা আরও বাড়বে।  স্থানীয় সরকারি এক কর্মকর্তা জানিয়েছেন, যে এলাকায় ভূমিকম্প আঘাত হেনেছে সেখানেই মৃত্যের সংখ্যা বেশি। কারণ পাহাড়ি অঞ্চল হওয়ায় ওই এলাকায় পৌঁছকে অনেক দেরি হয়েছে।  ভূমিকম্প উৎপত্তি স্থলের কাছের বড় শহর মারাক্কিস। এ শহরে বাসিন্দারা রাতে বাসায় না ফিরে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন।  প্রথম ভূমিকম্পটির ১৯ মিনিট পর আরেকটি ভূকম্পন (পরাঘাত) হয়। রিখটার স্কেলে দ্বিতীয় ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৯। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার তথ্যমতে, ৬ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উচ্চ অ্যাটলাস পর্বতমালা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও থেকে দেখা গেছে, বিধ্বস্ত ভবনগুলো থেকে ধুলো উড়ছে। প্রাণভয়ে বাড়িঘর থেকে বের আসা লোকজন রাস্তায় ছোটাছুটি করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম