ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর ঘোষণা ব্রাজিল-আর্জেন্টিনার বিশ্বকাপের আনন্দ বাড়াতে ব্রাজিলে সরকারি ছুটি ঘোষণা সোনারগাঁওয়ে উলুকান্দী মাদ্রাসার সৌন্দর্য বর্ধনে কৃষ্ণচূড়া-রাধাচূড়া গাছ রোপণ রোটারি ক্লাব অব মতিঝিলের যৌথ ক্লাব অ্যাসেম্বলি ও ডিনার মিটিং অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তনে সচেতনতা বিষয়ক কর্মসূচী বাস্তবায়নে র‌্যালি ও সেমিনার চীনে বাংলাদেশের প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর গুঞ্জনের অবসান ঘটালেন সামান্থা, বললেন ‘মাতৃত্বকালীন ছুটিতে যেতে হবে’ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের সৌদিতে সাড়ে ৫ হাজার পাকিস্তানি ভিক্ষুক আটক রেকর্ড টানা ১৪ বার গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে নকআউটে ব্রাজিল

ময়মনসিংহে ট্রাকচাপায় নারীসহ নিহত ৫

#

নিজস্ব প্রতিনিধি

২০ নভেম্বর, ২০২২,  9:06 PM

news image

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় অটোরিকশা দুমড়ে-মুচড়ে পাঁচজন মারা গেছেন। রোববার (২০ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে ত্রিশাল-বালিপাড়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঈন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।তিনি জানান, ত্রিশালের বালিপাড়া থেকে অটোরিকশাটি ময়মনসিংহ যাচ্ছিল। সন্ধ্যা ৭টার দিকে বিপরীতমুখি একটি ট্রাক ওই অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশাচালকসহ পাঁচজনের মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হচ্ছে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম