ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

মমো খেলে যেসব ক্ষতি হতে পারে

#

লাইফস্টাইল ডেস্ক

১৫ জানুয়ারি, ২০২৪,  11:35 AM

news image

ফাস্টফুড খেতে কম বেশি সবাই ভালবাসে। তেমনই স্ট্রিট ফুডেও আজকাল বেশ জনপ্রিয়তা লক্ষ করা যাচ্ছে। আর স্ট্রিটফুডের মধ্যে মমোর বেশ কদর রয়েছে। ছোট থেকে বড়দের কাছে প্রিয় একটি খাবার মমো। ফাস্টফুডের তালিকায় অনেকরই প্রথম পছন্দ এ খাবারটি। তবে ফাস্টফুডের বেশিরভাগ জিনিসই ময়দার তৈরি, যা সরাসরি স্বাস্থ্যের ক্ষতি করে। খিদে পেলেই অনেকে এক প্লেট মমো খেয়েই শান্ত হয়ে যান৷ তবে এই মমো যে শরীরের কতটা ক্ষতি করছে তা ভাবতেও পারবেন না৷ অনেকেই ভাবেন ভাজা মমো খেলে হয়তো শরীর খারাপ হয়। তবে মমো ভাজা হোক বা সেদ্ধ উভয়ই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিশেষজ্ঞদের মতে, মমো শুধু ক্ষতিকরই নয়, এটি অনেক রোগের কারণও হতে পারে। মমো খেলে পাইলস থেকে আলসারের মত নানা সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞরা মনে করেন, যারা মমো খেতে খুব পছন্দ করে, তারা বাড়িতেই মোমো তৈরি করে খেতে পারেন। এটি অনেকাংশে স্বাস্থ্যকর। তবে এর সঙ্গে মশলাদার চাটনি না খেয়ে, তার পরিবর্তে ধনে পাতা, আদা ও রসুন দিয়ে সুস্বাদু ও স্বাস্থ্যকর চাটনি তৈরি করে খেতে পারেন। এটিও খুবই সুস্বাদু হয়। একটু সতর্ক থাকলে ভবিষ্যতে অনেক রোগ থেকে মুক্তি পাওয়া যায়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম