ঢাকা ২২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
অনুমতি না নিয়েই গাছ কর্তন, টেন্ডার ছাড়াই প্রাচীর নির্মাণের অভিযোগ সংবিধানের ৭০ অনুচ্ছেদে সংশোধনী আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা সুখী-সমৃদ্ধ কল্যাণমুখী নতুন বাংলাদেশ গড়ে উঠবে: মির্জা ফখরুল চাচা-ভাতিজা হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড হেলিকপ্টার দুর্ঘটনায় ইকুয়েডরের গোয়েন্দাপ্রধানসহ নিহত ৭ বঙ্গবন্ধুর বাড়ি ভাঙচুর-অগ্নিসংযোগ: ড. ইউনূসসহ ২৭ জনের নামে মামলার আবেদন নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, মত দিল আইন মন্ত্রণালয় কলকাতায় হোটেলে আগুন: ইজারাদারসহ গ্রেপ্তার ৩

মমেকের করোনা ইউনিটে আরও ৩ জনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

২০ জানুয়ারি, ২০২২,  10:47 AM

news image

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্য দুইজন উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মারা যাওয়া ব্যক্তিরা হলেন ময়মনসিংহ সদরের রাবেয়া খাতুন (৬৫), নেত্রকোনা সদরের এনামুল হক (৩৮) ও জামালপুর সদরের দুলাল উদ্দিন (৮০)। তিনজনের মধ্যে রাবেয়া খাতুন করোনা পজিটিভ ছিলেন।  বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে মমেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান,

২৪ ঘণ্টায় ইউনিটটিতে নতুন করে ১৮ জন রোগী ভর্তি হয়েছেন। এ নিয়ে করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৮ জনে। এরমধ্যে করোনাভাইরাস পজিটিভ রোগী ৩২ জন। এছাড়াও বর্তমানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন চারজন। আর গত ২৪ ঘণ্টায় ছয়জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বলেও জানান ডা. মহিউদ্দিন খান মুন।  এদিকে জেলা সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব ও অ্যান্টিজেন টেস্টে ৪৫৫ জনের নমুনা পরীক্ষা করে ৯০ জন করোনা শনাক্ত হয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম