ঢাকা ১২ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

মমতাজের তিন বাড়িসহ জমি জব্দের আদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০২৬,  3:24 PM

news image

অর্থপাচারের অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় কারাবন্দি আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও সংগীতশিল্পী মমতাজ বেগমের তিনটি বাড়ি ও ৪৭৪ শতাংশ জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে মঙ্গলবার (১৩ জানুয়ারি) ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ এ আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। জব্দ করা সম্পত্তির মধ্যে রয়েছে ঢাকার মহাখালী ডিওএইচএসে ২ হাজার ৫০০ বর্গফুট আয়তনের পাঁচতলা আবাসিক ভবন, মানিকগঞ্জে পৈত্রিকসূত্রে পাওয়া দুইতলা একটি বাড়ি এবং মানিকগঞ্জ সদরে ২ হাজার ১০৯ বর্গফুটের একটি চারতলা ভবন। মানিকগঞ্জের ওই ভবনে মমতাজ চক্ষু হাসপাতাল পরিচালিত হচ্ছে। পাশাপাশি তার নামে থাকা মোট ৪৭৪ শতাংশ জমিও জব্দ করা হয়েছে। দুদকের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল হক এসব সম্পত্তি জব্দ চেয়ে আদালতে আবেদন করেন। আবেদনে বলা হয়, মানিকগঞ্জ-২ আসনের সাবেক এমপি মমতাজ বেগম ও তার স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগ রয়েছে। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার ব্যাংক হিসাব অবরুদ্ধ এবং স্থাবর সম্পদ জব্দ করা প্রয়োজন। উল্লেখ্য, গত বছরের ১৩ মে রাজধানী থেকে ডিবি পুলিশ মমতাজ বেগমকে গ্রেপ্তার করে। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম