ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

মবোক্রেসি সব জায়গায় চলে না, আমি ঢাকায় ভেসে আসি নাই: মির্জা আব্বাস

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৬,  2:38 PM

news image

‘মবোক্রেসি সব জায়গায় চলে না। আমি ঢাকায় ভেসে আসি নাই। নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই’–প্রতিপক্ষ প্রার্থীর সমালোচনার জবাবে এভাবেই নিজের রাজনৈতিক অবস্থান ও হুঁশিয়ারি ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে রাজধানীর নয়াপল্টন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এসব কথা বলেন। নির্বাচনী প্রস্তুতির বিষয়ে কথা বলতে গিয়ে মির্জা আব্বাস ব্যালট পেপারের অসংগতি নিয়ে প্রশ্ন তোলেন। তিনি অভিযোগ করে বলেন, ‘ব্যালট পেপারে যা দেখছি সেটা উদ্দেশ্যমূলক। নির্বাচন কমিশনের উচিত এটি দ্রুত ঠিক করা।’ তিনি জানান, তারা আনুষ্ঠানিক কোনো প্রচারণা চালাচ্ছেন না। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করছেন। মঙ্গলবার (১৩ জানুয়ারি) এই আসনের আরেক প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর দেয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে মির্জা আব্বাস বলেন, ‘আমি নির্বাচনে দাঁড়িয়ে কোনো অপরাধ করি নাই। দুর্বল প্রার্থীরা সবল প্রার্থীর বিরুদ্ধে কথা বলবেই। এসব আমি আমলে নিচ্ছি না। তবে কেউ যদি ঢাকা-৮ আসনে মব (উচ্ছৃঙ্খল জনতা) তৈরি করার চেষ্টা করে, তবে তার দায় তাকেই নিতে হবে।’ এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, ‘পরিস্থিতি যেন আরও খারাপ হয়, সে জন্য কিছু প্রার্থী উসকানিমূলক কথা বলছেন। তারা চাইছেন কোনো একটা ঘটনা ঘটুক এবং আচরণবিধি লঙ্ঘন করা হচ্ছে।’ যে কোনো ধরনের উসকানিতে কান না দেয়ার জন্য ভোটারদের প্রতি আহ্বান জানান মির্জা আব্বাস। তিনি বলেন, ‘আমার এলাকার ভোটারদের প্রতি আহ্বান, নিজেদেরকে যে কোনো উসকানিমূলক বার্তা থেকে দূরে রাখুন। আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে, তারা কোনো প্ররোচনায় পা দেবে না।’ নয়াপল্টন এলাকায় শুভেচ্ছা বিনিময়কালে মির্জা আব্বাসের সঙ্গে স্থানীয় বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ ভোটাররা উপস্থিত ছিলেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম