ঢাকা ০১ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেঙ্গুতে একদিনে ৬ মৃত্যু, মোট প্রাণহানি ২৪৫ আসন্ন হজ ঘিরে ‘যুগান্তকারী প্যাকেজ’ ঘোষণা করল সৌদি সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মহিউদ্দিন চৌধুরী গ্রেফতার নীতি সুদহার অপরিবর্তিত রেখে প্রথম ত্রৈমাসিক মুদ্রানীতি ফুটপাতে উচ্ছেদ অভিযানে হামলা করছে ফ্যাসিবাদের দোসররা: ডিএনসিসি প্রশাসক গ্লোবাল ইনোভেশন ইনডেক্স ২০২৬: দক্ষিণ এশিয়ায় সবার নিচে বাংলাদেশ ৫০৬ কোটি টাকার বিদ্যুৎবিল, গ্রাহককে ফোন করে দুঃখপ্রকাশ মন্ত্রীর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব মিরপুরের উচ্ছেদ অভিযানে সমন্বয়ের ঘাটতি ছিল: স্বরাষ্ট্রমন্ত্রী হকার উচ্ছেদ ঘিরে পুলিশের গাড়ি ভাঙচুর, সিটি কর্পোরেশনের গাড়িতে আগুন

মন্দার কবলে বিশ্ব, নগদ টাকা জমানোর পরামর্শ জেফ বেজোসের

#

আন্তর্জাতিক ডেস্ক

২১ নভেম্বর, ২০২২,  6:54 PM

news image

যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বেই অর্থনৈতিক পরিস্থিতি টালমাটাল। অ্যামাজনের প্রতিষ্ঠাতা ধনকুবের জেফ বেজোস মনে করছেন, দরজায় কড়া নাড়ছে আর্থিক মন্দা। এমন পরিস্থিতিতে দামি জিনিস না কিনে নগদ অর্থ জমিয়ে রাখার পরামর্শ দিয়েছেন জেফ বেজোস। আমেরিকাবাসীর উদ্দেশে এই ধনকুবের পরামর্শ, ‘আসন্ন ছুটির মৌসুমে গাড়ি, টিভি, ফ্রিজ কিংবা দামি কোনও কিছু কেনার পরিকল্পনা করে থাকলে, আপাতত তা স্থগিত রাখুন। হাতে পয়সাকড়ি জমিয়ে রাখুন।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেজোসের দাবি, অর্থনীতি যে খাতে বইছে, তাতে সব কিছু ঠিক বলে মনে হচ্ছে না।

অর্থনীতির ক্রমাবনতির উদাহরণ হিসেবে বেজোস সামনে রাখছেন, সাম্প্রতিক কালে বড় সংস্থাগুলো থেকে ব্যাপক হারে ছাঁটাইয়ের বিষয়টিকে। খবর এনডিটিভির। বিপদের বিষয়টিকে মাথায় রেখেই সকলের জন্য বেজোসের পরামর্শ, হাতে কিছু পয়সা রাখুন। পরিস্থিতির দিকে নজর রাখুন। তারপর বড় কিছু কেনার কথা ভাববেন। বিপদের দিনে এই সঞ্চয় কাজে লেগে যাবে বলে দাবি তাঁর। স্বভাবতই বেজোসের মতো সফল শিল্পপতির এই পরামর্শে চিন্তা পড়েছেন অনেকেই। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে এমনিতেই অর্থনৈতিক মন্দা চলছে সারা বিশ্বে। জলবায়ু পরিবর্তন এই সঙ্কটকে আরও ঘনীভূত করেছে। তার আগে এসেছে কোভিডের একের পর এক তরঙ্গ। এই প্রসঙ্গে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন বেজোসও। জানিয়েছেন, তাঁর মোট সম্পদের অর্ধেক তিনি প্রান্তিক মানুষদের জন্য দান করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম