ঢাকা ১৯ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে জনগনের চাহিদায় ফুতপাত দখলমুক্ত করলো সাভার উপজেলা প্রশাসন আশুলিয়ায় মাদ্রাসার নির্মানাধীন ভবন থেকে ২ রাউন্ড গুলিসহ বিদেশি পিস্তল উদ্ধার সাপাহারে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সাথে স্টান্ডিং অর্ডার অন ডিজাষ্টার'র সভা অনুষ্ঠিত সারা দেশে অভিন্ন প্রশ্নপত্রে হবে এইচএসসি পরীক্ষা : শিক্ষামন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু প্রাথমিক শিক্ষার সব দপ্তরের জন্য জরুরি নির্দেশনা স্ত্রীর আত্মহত্যার ঘটনায় আত্মসমর্পণ করে জামিন চাইলেন অভিনেতা আলভী নিরাপত্তার ঘেরাটোপে সরকার প্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেওয়ার আহ্বান নেত্রকোনায় পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু সাগর-রুনি হত্যা: ১২৭ বারের মতো পেছালো তদন্ত প্রতিবেদন

মন্ত্রী-আইজিপির বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার

#

নিজস্ব প্রতিবেদক

০৪ আগস্ট, ২০২৪,  2:38 PM

news image

রাজধানীর মিন্টো রোডে একাধিক মন্ত্রী ও পুলিশ মহাপরিদর্শকের (আইজিপি) বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার। করা হযেছে। মিন্টো রোডের নিকটবর্তী হোটেল ইন্টারকন্টিনেন্টাল পুলিশ বক্সে আগুন দেওয়ার পর সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে পুলিশ, বসানো হয়েছে পুলিশ ব্যারিকেড।কোনো যানবাহনও প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আজ রবিবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে জড়ো হতে থাকে শিক্ষার্থীরা। গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেওয়া হয়। সেই ডাকে গুরুত্বপূর্ণ পয়েন্টে অবস্থান নেন হাজার হাজার শিক্ষার্থীরা। সহিংসতার খবরও মিলছে একাধিক জায়গা থেকে। এখন পর্যন্ত রাজধানীতে ১৫ জন আহত হয়ে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানা গেছে। রাজধানী উত্তরার আজমপুরে বিক্ষোভকারী, পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ চলছে। আজ রবিবার দুপুর ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। এর আগে, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধাওয়া দেয় বিক্ষোভকারীরা। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। বিক্ষোভকারীরা বিএনএস থেকে আজমপুর পর্যন্ত সড়কে অবস্থান করছেন। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। জানা গেছে, দুপুর ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাবিব হাসান আজমপুরের একটি ক্যাম্পে বক্তব্য দিচ্ছিলেন। বিক্ষোভকারীরা ছিলেন সড়কে। পরে বিক্ষোভকারীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়া হয়। একপর্যায়ে আওয়ামী লীগ নেতাকর্মী, পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষের একপর্যায়ে মহাসড়কে আগুন জ্বালিয়ে দেওয়া হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম