ঢাকা ২৫ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ব্যাটিং কোচের দায়িত্ব থেকে সরানো হলো আশরাফুলকে সাইবার হামলার শিকার জনতা ব্যাংকের ওয়েবসাইট আজ জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী মানবতাবিরোধী অপরাধের ৭ রায়ে ২৩ মৃত্যুদণ্ড, ১১ যাবজ্জীবন দেশে স্বর্ণের দামে বড় পতন যাত্রীদের জন্য খুলে দেওয়া হলো সিডনির নতুন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হলো বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট চেলসির মাঠে টটেনহ্যামের ঐতিহাসিক জয় সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে হাজারো মানুষের বিক্ষোভ আলাফাডাঙ্গায় আগুনে পুড়ল ৭ পাটের গুদাম

মন্ত্রিসভার কাউকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে: অ্যাটর্নি জেনারেল

#

নিজস্ব প্রতিবেদক

১৯ অক্টোবর, ২০২৬,  3:19 PM

news image

মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলার বৈধ ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেন, মন্ত্রিসভার সদস্যদের নিয়োগ ও দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর সাংবিধানিক ভূমিকা রয়েছে সোমবার (১৯ অক্টোবর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা।


অ্যাটর্নি জেনারেল বলেন, মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগ করতে বলার ক্ষমতা প্রধানমন্ত্রীর রয়েছে। এ ক্ষেত্রে সংবিধানে নির্দিষ্ট বিধান রয়েছে।


বাংলাদেশের সংবিধানের ৫৮ অনুচ্ছেদে প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রীর পদে থাকা এবং পদত্যাগের বিষয়ে বিধান উল্লেখ রয়েছে। সংবিধান অনুযায়ী, প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বা দায়িত্ব পালন বন্ধ করলে অন্য মন্ত্রীদেরও পদত্যাগ করতে হয়।


এ ছাড়া প্রধানমন্ত্রী কোনো মন্ত্রীকে পদত্যাগের অনুরোধ জানানোর পর ওই মন্ত্রী তা না করলে রাষ্ট্রপতি তাঁকে পদ থেকে অব্যাহতি দিতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম