ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

মনোহরদীতে পুলিশের জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

#

নিজস্ব প্রতিবেদক

১৫ জানুয়ারি, ২০২৩,  4:06 PM

news image

নরসিংদীর মনোহরদীতে অটোরিকশা ছিনতাই-চুরি প্রতিরোধকল্পে জনসচেতনতামূলক সভার আয়োজন করেছেন নরসিংদী জেলা পুলিশ প্রশাসন। আজ রোববার  (১৫ জানুয়ারী) বিকালে মনোহরদী বাসস্ট্যান্ড এলাকায় এ জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। মনোহরদী থানার অফিসার ইনচার্জ মো.ফরিদ উদ্দিন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর  সার্কেলের  সহকারী পুলিশ সুপার মো. মেজবাহ উদ্দিন। এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মনোহরদী পৌরসভার কাউন্সিলর মো.মাসুদ রানা,কালের কন্ঠের মনোহরদী উপজেলা প্রতিনিধি সাংবাদিক ইসমাইল হোসেন খান, মনোহরদী ডায়বেটিস এন্ড জেনারেল হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক মো.সাইফুল ইসলাম । সভায় মনোহরদী  পৌরসভা এলাকাসহ আশপাশের প্রায় শতাধিক অটোরিকশা চালকদের উপস্থিতিতে মতবিনিময় এর মাধ্যমে এ সচেতনতামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত সকলের মাঝে পুলিশের পক্ষ থেকে মিষ্টি বিতরণসহ অটোরিকশা চালকদের হাতে সচেতনতামূলক লিফলেট ও প্রত্যেক অটোরিকশায় পুলিশের দেয়া নির্দেশিকা স্টীকার পুলিশ অফিসারগণ লাগিয়ে দেন। অটোরিকশা চালকরা পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম